প্লিউরিটিক ব্যথার কারণে সোমবার পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ার।
সোমবার ৮৫ বছর বয়সী এই নেতাকে রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তাঁর মেয়ে, বারামতির সাংসদ তথা এনসিপি (এসপি)-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে ‘এক্স’ পোস্ট করে এ কথা জানিয়েছেন।
সুলে এক্স পোস্টে লিখেছেন যে, তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।
রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিওলজিস্ট তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ডা. পারভেজ কে. গ্রান্ট জানিয়েছেন, শরদ পাওয়ারের শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে। তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
উল্লেখ্য, প্লিউরিটিক পেইন বলতে এমন এক ধরনের বুকে ব্যথাকে বোঝায়, যা সাধারণত শ্বাস নেওয়ার সময়, কাশলে বা হাঁচি দিলে আরও বেড়ে যায়।
Sharad Pawar
বুকে ব্যথা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শারদ পওয়ার
×
Comments :0