বইয়ের স্টল ভাঙতে পাঠানো হয়েছে বুলডোজার। আরএসএস-বিজেপি আশ্রিত দুষ্কৃতীবাহিনী রাজ্যের সর্বত্র হামলা চালিয়েছে বুক স্টলে। ফেলে দিয়েছে বই রাস্তায়। পা দিয়ে মাড়িয়ে ছিঁড়ে ফেলেছে। ফ্যাসিবাদী চরিত্রের এমন আক্রমণকে মেনে নিচ্ছেন না মানুষ। শনিবার, ৩১ অক্টোবর, কলেজ স্ট্রিট থেকে হাতে বই নিয়ে হাঁটছেন মানুষ। তাঁরা বলেছেন বইয়ের ওপর আক্রমণ আসলে চিন্তার ওপর আক্রমণ। প্রশ্কে যারা ভয় পায় তারা বইকে ছিঁড়ে ফেলে।
Comments :0