Bangladesh Workers on S

বস্ত্র শ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে বস্ত্র শ্রমিকদের আন্দোলন ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দ্বিতীয় দিন সড়কে নেমেছেন হাজার হাজার শ্রমিক। 
শনিবারের পর রোববারও মিরপুর, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটেছে। 
লিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেও আন্দোলনকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। রবিবার মিরপুর-১১ নম্বরে মেট্রো রেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। 
শনিবার  সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর, প্রশিকা মোড়, কালশীসহ বিভিন্ন এলাকায়  শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। একই দাবিতে আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আশুলিয়া ও গাজীপুরের প্রায় ৫০টি এবং মিরপুরের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ।
ঢাকার মিরপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রো রেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মহম্মদ. মহসীন শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে বস্ত্র শিল্পের পাশাপাশি রাজধানী ও আশপাশের জনজীবনেও সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

Comments :0

Login to leave a comment