MUKTADHARA | UTSAV 1433 | ANAY ANGINA | KABITA TOMAKE - PRAKASH | SOURAV DUTTA | 1 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | অন্যআঙিনা | কবিতা তোমাকে — প্রকাশ | সৌরভ দত্ত | ১ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  ANAY ANGINA  KABITA TOMAKE - PRAKASH  SOURAV DUTTA  1 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

অন্যআঙিনা

কবিতা তোমাকে — প্রকাশ : সৌরভ দত্ত

১ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

 

উৎসবের অন্যআঙিনায় প্রকাশিত হল — “কবিতা তোমাকে”।

প্রণবেন্দু দাশগুপ্ত'র “সাম্প্রতিক” কবিতাকে সামনে রেখে — 

কে এখন কাকে ডাকছে?
                  দূর থেকে শব্দ ভেসে আসে।
মানুষ কি মানুষের জন্য আজ সমব্যথাতুর?
এরোপ্লেন উড়ে যায় দেশ থেকে সুদূর প্রবাসে---
দিকবদলের হাওয়া ক্ষেতের ভেতর দিয়ে চলে আসে কাছে
              চলেছে সবাই, তবু কারো হাতে মালা নেই কেন?
শৈশব, তোমার সব গাছপালা এখন নিহত---
                                                 এখন এখানে
এক শূন্য মিশে যায় আরেক শূন্যের হাহাকারে,
‘কে এখন কার কাছে?’ ---- প্রতিধ্বনি ফিরে আসে ঘরে।।

কবিতা চর্চাকে উৎসাহিত করতে‌ ও বর্তমান সময়ের দাবিকে পৌঁছে দিতে আমরা এই অনুষ্ঠান করেছি। পত্রিকা কর্তৃপক্ষের থেকে “কবিতা তোমাকে” — বিশেষ কবিতা সংখ্যা কবিদের নিজস্ব চিন্তনে প্রকাশ পেয়েছে। এই নিয়ে ধারাবাহিকভাবে বছর ধরে আমরা প্রকাশ করছি। পুজো পর্বে এই অনুষ্ঠান মাজু বসু পরিবার সম্মিলনীর পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে “কবিতা তোমাকে” সকলের হাতে তুলে দেওয়া হয়। জগৎবল্লভপুরের বুকে এই আয়োজন আমরা ধারাবাহিকভাবে করে চলেছি। আমাদের লক্ষ্য হাওড়ার বুকে সাহিত্যের সেতুবন্ধন।


                              

Comments :0

Login to leave a comment