Danton Body of Woman Found

দাঁতনে রেল লাইনের ধারে মহিলার প্রায় বিবস্ত্র দেহ, ছাত্রীকে নির্যাতনে বার্নপুরে ধৃত শিক্ষক

জেলা

দাঁতনের মনোহরপুরে রেল লাইনের ধারে এক মহিলার প্রায় বিবস্ত্র অবস্থায় দেহ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। 
স্থানীয়রা এই ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন। তবে দলবদ্ধ ধর্ষণ নাকি অন্য কোনেও ঘটনা তা নিয়ে ধোঁয়াশা। 
খবর পেয়ে দেহ উদ্ধার করে রেল পুলিশ। 
রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের রাজত্বে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। গত ৫ মাসে পশ্চিম মেদিনীপুর জেলায় ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনা গোয়ালতোড়, দাঁতন-২ ব্লক, নারায়ণগড়ে ২টি এবং ঝাড়গ্রামে  চারটি ধর্ষণের ঘটনা রয়েছে। একজনকে ধর্ষণ করে পুড়িয়ে মারার জন্য পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরে সেই মহিলার মৃত্যু হয়। 
দাঁতন এবং গোয়ালতোড় সহ ঝাড়গ্রামের বিনপুরে ধর্ষণের ঘটনায় বিজেপি’র স্থানীয় নেতা ও কর্মীদের  নামে অভিযোগ দায়ের হয়। 
পুজোর আগে পর্যন্ত ডবল ইঞ্জিন সরকারের মেয়াদে রাজ্যে ২৪৫৪টি ধর্ষণ, ৬০০টি খুন এবং ১৩,১১৪ টি খুনের চেষ্টা সহ ৩২,৩৪১টি গুরুতর হামলার ঘটনা নথিভুক্ত। বিজেপি’র সুশাসনের প্রতিশ্রুতির চেহারা এই কয়েক মাসেই বেআব্রু হয়ে পড়েছে।
এদিকে সাত সকালেই দাঁতনের মনোহরপুরের ঘটনায় এলাকায় তোলপাড়। প্রশাসন জানিয়েছে উদ্ধার দেহ আদিবাসী মহিলার। মহিলা বিবাহিত। ঘটনার আগের দু’দিন তিনি বাপের বাড়িতেই ছিলেন। 
এদিকে পশ্চিম বর্ধমানের হীরাপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন উৎপীড়নের দায়ে বার্নপুর ধ্রুবডাঙাল এলাকা থেকে বেসরকারি বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ঘটনাটি মঙ্গলবার সকালের। ওই শিক্ষকের কাছে ছাত্রীটি পড়তে গিয়েছিল। অভিযুক্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও এমন ঘটনা ওই শিক্ষক ঘটিয়েছে।

Comments :0

Login to leave a comment