Birbhum

নদীতে তলিয়ে মৃত্যু শ্রমিকের, ব্রাম্ভনী পাড়ে শোকের ছায়া

জেলা

রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন এক  শ্রমিক। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে নলহাটি থানার বিল কান্দি  গ্রামের কাছে ব্রাহ্মণী নদীতে। এদিন সকালে উদ্ধার হয়েছে বছর সতেরোর এই শ্রমিকের মৃতদেহ।
জানা গেছে, সূর্য পাল ও তার এক বন্ধু গতকাল বিকেলে রাজমিস্ত্রির কাজ সেরে সাইকেল ঘাড়ে নিয়ে ব্রাহ্মণী নদী পার হচ্ছিলেন। সেই সময় হঠাৎই জলের তোড়ে দুজনেই তলিয়ে যান। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়রাই তৎপরতার সঙ্গে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও, সূর্য পালকে উদ্ধার করা যায়নি। সারারাত ধরে খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। আজ সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দল স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। তারপরই উদ্ধার হয় দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে নদীর পাড়ে প্রচুর মানুষের ভিড় জমেছে। ঘটনাস্থলে রয়েছে নলহাটি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment