ভারতের মাটি থেকে চলছে থেকে চলছে আন্তর্জাতিক অপরাধ চক্র। আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়ায় মাদক চোরাচালান থেকে টাকা পাচার চালাচ্ছে এই চক্র। তার আবার দুই চাঁই সক্রিয় গুজরাটের সবরমতী এবং আসামের শিলচরের জেলে বসে।
আমেরিকা, কানাডার মতো একাধিক দেশের সুরক্ষা আধিকারিকরা চালাচ্ছেন ‘অপারেশন হার্ড বল’। আন্তর্জাতিক স্তরের এই অভিযান ভারতের ৩৭ জনের নম করে অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগ তুলেছে। তার মধ্যে নাম রয়েছে সবরমতীর জেলে বন্দি লরেন্স বিষ্ণোই এবং শিলচরের জেলে বন্দি জগ্গু ভগবানপুরিয়ার। নাম রয়েছে ফেরার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার, রোহিত গোদারা, রবীন্দর সিং ঢান্ঢারও।
এফবিআই সাংবাদিক সম্মেলন করেছে ‘অপারেশন হার্ড বল’ নিয়ে। আন্তর্জাতিক স্তরের তদন্তে বলা হয়েছে এই চক্রের সঙ্গে যোগ রয়েছে ভারতের মাটিতে একাধিক অপরাধের। তার মধ্যে রয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যা, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার। অভিনেতা সলমন খানকে লাগাতার হুমকির সঙ্গেও যোগাযোগ রয়েছে এই চক্রের।
এর আগে কানাডার মাটিতে খালিস্তানপন্থী নিজ্জরের হত্যাকাণ্ডে লরেন্স বিষ্ণোই যোগের অভিযোগ উঠেছিল। কানাডা সে সময় ভারত সরকারের যোগাযোগের অভিযোগ তুলেছিল। তবে ড্রাগ চোরাচালান থেকে মানব পাচার, অর্থ পাচারের এই তদন্তে যুক্ত রয়াল কানাডা কানাডা মাউন্টেড পুলিশ জানিয়েছে ভারতের কোনও সংস্থার যোগ পাওয়া যায়নি।
আমেরিকার বিচার বিভাগ তিনটি পৃথক মামলা দায়ের করেছে ভারত কেন্দ্রিক এই চক্রের বিরুদ্ধে।
প্রশ্ন হলো ভারতে কিভাবে জেলবন্দি থেকে এত বড় মাপের আন্তর্জাতিক অপারেশন চালানো সম্ভব হচ্ছে। আসাম এবং গুজরাটে সরকার বিজেপি’র। ‘ডবল ইঞ্জিন’ জেল থেকে অপরাধ চক্রের কার্যকলাপ বিদেশে মাটি থেকে ফাঁস হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে কেন।
Operation Hardball
‘ডবল ইঞ্জিন’ জেল থেকে আন্তর্জাতিক অপরাধ বিষ্ণোই চক্রের
সবরমতী জেলে বন্দি লরেন্স বিষ্ণোই।
×
Comments :0