ফের বড় ধরণের আক্রমণ করতে পারে আমেরিকা। সৌদি আরব, ওমান, কাতারের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলে এই আশঙ্কা জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি। তুরস্ক এবং কুয়েতের বিদেশ মন্ত্রীদের সঙ্গেও তিনি কথা বলেছেন।
আমেরিকার ‘নিউ ইয়র্ক টাইমস’-এ সে দেশের প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্র পেন্টাগনের আধিকারিকদের উল্লেখ করে বড় মাত্রায় সামরিক হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে ইরানের জাতীয় সুরক্ষা পরিষদের সচিব মহসিন রেজাই মস্কোয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের সরকারি চ্যানেলে বলা হয়েছে যে ইরানের রাষ্ট্রীয় নেতা মোজতবা খামেনেইয়ের বার্তা পুতিনকে পৌঁছে দেওয়া হয়েছে।
আমেরিকার কংগ্রেসের দুই কক্ষ সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর ভোটে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি গরিষ্ঠতা হারিয়েছে। বিরোধী ডেমোক্র্যাটরা টেক্সাসের মতো প্রদেশে জয়ী হয়েছেন যেখানে গত তিন দশকেরও বেশি রিপাবলিকানরাই জিতে এসেছে। একাংশের অনুমান, জনতার রায়কে তুচ্ছ করে দেখাতে সামরিক শক্তিকে ব্যবহার করতে পারেন ট্রাম্প। নির্বাচনে যদিও বড় অংশই ইরানে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিপক্ষেই মত দিয়েছে।
বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী বলেছে যে দু’টি তেলের ট্যাঙ্কার গত চব্বিশ ঘন্টায় মাইনে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবাহিনী বলেছে, সতর্কতা বার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালীতে চলছিল ওই দুই ট্যাঙ্কার। ইরানের দাবি আমেরিকার দু’টি ড্রোনকে নামানো হয়েছে।
Iran USA
ফের হামলা করতে পারে আমেরিকা, পুতিনের কাছে ইরানের সুরক্ষা সচিব
×
Comments :0