Rape Galsi

কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পাঁচদিন পরও অধরা বিজেপি’র বুথ সভাপতি, বিক্ষোভ গলসীতে

জেলা

এক কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বিজেপি’র বুথ সভাপতি। এই অভিযোগে গলসী থানা এলাকায় ছড়িয়েছে ক্ষোভ। গত শুক্রবার এই অভিযোগ উঠলেও পুলিশ এখনও ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।
অভিযোগ, অভিযুক্ত গলসীর মন্ডল সভাপতির নিকট আত্মীয়। আরও অভিযোগ, বিজেপি’র নেতারা এই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য গোপনে পুলিশের উপস্থিতিতে নির্যাতিতার পরিবারকে চাপ দিতে থাকে। এক লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু নির্যাতিতা
কিশোরীর পরিবার তা মানেনি। তাঁরা গলসী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
গ্রামবাসীরা আরও জানিয়েছেন ধর্ষণকারী গণেশ ঘোষ বিবাহিত। সে ওই কিশোরীকে ফুঁসলিয়ে হোটেলে নিয়ে যায়। সেখানেই
তাকে ধর্ষণ করে। কিশোরী বাড়িতে ফিরে বাবা-মা’কে বলে দেয়।
শুক্রবার রাতের ঘটনার পাঁচ দিন পরও অপরাধী কেন গ্রেপ্তার হয়নি সেই প্রশ্নই তুলছেন গ্রামের মানুষ। বুধবার গলসী থানায় এই ঘটনা নিয়ে বামপন্থী ছাত্র-যুব ও মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন কেন গ্রেপ্তার হয়নি অভিযুক্ত।
পকসো আইনে এত দেরিতে মহিলার মেডিক্যাল টেস্ট কেন করা হলো? এই সব প্রশ্নের উত্তর পুলিশ না দিয়ে পুরো ঘটনা জানা
নেই বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। 
গ্রামবাসীদের অভিযোগ পুলিশ ও শাসকদল গোপন আঁতাত করেই অপরাধীকে পালানোর সুযোগ করে দিয়েছে।

Comments :0

Login to leave a comment