চন্দননগর কুন্ডুঘাট বড়বাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ি থেকে গোডাউন ভশ্মিভূত হয়ে যায়। পাশের বেশ কয়েকটি বাড়িতেও সেই আগুনের তাপে ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁচেছে দমকলের দুটি ইঞ্জিন। দুর্গাপূজো গেছে এবার জগদ্ধাত্রী পুজোর জন্য থিমের কাজ চলছিল কারখানার গোডাউনে।
প্লাইবোর্ড-র ওপরে নকশা করে চাহিদার মত থিম এঁকে পুজো মন্ডপ সাজানোর কাজ হত।
বুধবার সন্ধায় থিম আর্টিস্ট কুন্তল মল্লিক ও তার মেয়ে মোনালিসা বাড়িতে হঠাৎ ধোঁয়া দেখতে পান। মুহুর্তে গোটা কারখানা এবং বাড়ি গ্রাস করে নেয় কালো ধোঁয়া। কোনক্রমে বাড়ি থেকে বেরিয়ে তাঁরা খবর দেন দমকলে।দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা বাড়ি।
দুর্গাপূজো এবছর কুন্তল বাবু কলকাতায় কাজ করেছেন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। সব আগুন লেগে ধুলিস্যাৎ হয়ে গেল।
এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যায় আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ওই ডেকোরেটারসের ফাইবার মূর্তি বা মডেল তৈরি হয় তার গোডাউন। গোডাউন আগুনে ভশ্মিভূত হয়ে গিয়েছে। পাশাপাশি গোডাউন সংলগ্ন বাড়িতেও আগুন লাগে। আশেপাশে দু একটি বাড়িতে সেই আগুনের তাপে বেশ ক্ষতি হয়েছে। একটি বাড়ির জল ট্যাঙ্ক, বাল্ব হোল্ডার পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয় মানুষজন সে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে, খবর দেওয়া হয় দমকলে। চুঁচুড়া এবং চন্দননগর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা অতিমাত্রায় থাকায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। গলির রাস্তা সরু হওয়ায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে পারেনা। বড় পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা।
Comments :0