আইসিডিএস কর্মী শম্পা সিংহ রায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিডিপিও এবং সুপারভাইজারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির হাওড়া জেলা নেতৃত্ব।
বৃহস্পতিবার বাগনান-২ ব্লকের মুগকল্যাণ বেনাপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনাপাড়া এলাকায় পৌঁছে মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন সংগঠনের প্রতিনিধিরা। শম্পা সিংহ রায়ের স্বামী বানেশ্বর সিংহ রায় ও মেয়ে কাকলির সঙ্গে কথা বলে সমবেদনা জানান তাঁরা।
সংগঠনের জেলা সম্পাদিকা অঞ্জুলা চক্রবর্তী পরিবারকে আশ্বস্ত করে জানান, শম্পা সিংহ রায়ের মৃত্যুতে যাঁদের ঘিরে অভিযোগ সেই সিডিপিও এবং সুপারভাইজারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানানো হবে। পাশাপাশি মৃত কর্মীর নাবালিকা কন্যা কাকলির পড়াশোনার দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করার দাবিও জানাবে সংগঠন।
এদিন ওই এলাকার আইসিডিএস কর্মী ও সহায়িকারা উপস্থিত ছিলেন। এছাড়াও সিআইটিইউ-এর পক্ষ থেকে শান্তনা মান্না, শ্রাবণী কুন্ডু, অর্পিতা দাস, পার্থ ঘোষাল, ভাস্কর রায়-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা।
Bagnan ICDS Worker Death
মৃত আইসিডিএস কর্মীর বাড়িতে সমিতি নেতৃত্ব, দায়ী আধিকারিকদের শাস্তির দাবি
বাগনানে মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন আইসিডিএস কর্মী সমিতির নেতৃবৃন্দ।
×
Comments :0