Crime

হালতুতে প্রকাশ্য দিবালকে যুবককে পুড়িয়ে মারার চেষ্টা

কলকাতা

হালতুতে যুবককে মারধর করে গায়ে আগুন দিয়ে মারার চেষ্টা। গড়ফা থানা সূত্রে খবর হালতুর নেলীনগর এলাকায় ঘটেছে এই ঘটনা। সামাজিকমাধ্যে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ১৮ বছর বয়সী এক যুবককে পুকুর পাড়ে বসিয়ে হেলমেট পড়িয়ে মারধর করা হচ্ছে। তারপর একটি ব্যাটারি চালিত স্কুটা থেকে পেট্রোলের বেতল বের করে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা হয়। তারপর তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়।
স্থানীয়দের দাবি বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বাইরের ছেলেদের আনাগোনা চলছে। একাধিকবার এি নিয়ে ঝামেলাও হয়েছে এলাকার মানুষের সাথে। স্থানীয় বাসিন্দা কাকলি চ্যাটার্জির কথায়, ‘একাধিকবার বলা হয়েছে অশান্তি না করার জন্য কিন্তু শোনেনি। সন্ধ্যা থেকে নেশা করা হয় এখানে বসে। পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।’
সূত্রের খবর অভিযুক্তের সাথে আক্রান্ত যুবকের একটি সম্পর্ক ছিল। তার বিয়ে হয়ে যাওয়া প্রতিশোধ নিতে এই কান্ড ঘটানো হয়েছে। আক্রান্ত যুবকের কথায় তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়, তারপর গায়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। 
গড়ফা থানায় ইতিমধ্যে দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। দুজন নাবালকও রয়েছে এর মধ্যে।

Comments :0

Login to leave a comment