Suvendu Adhikari Janata Darbar

শুভেন্দুর জনতার দরবারে পার্ক স্ট্রিটের সীতাদেবী

রাজ্য কলকাতা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা। মঙ্গলবার সল্টলেকের বিজেপি দপ্তরে শিশুকে নিয়ে সীতাদেবী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। 
মুখ্যমন্ত্রী দাবি করেন সীতাদেবী জানিয়েছেন তিনি সরকারের ওপর ভরসা করেন তাই তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন। মুখ্যমন্ত্রীর কথায় তিনি তাকে বলেছেন, ‘রাস্তায় থাকবেন না। ফুটপাত মানুষের চলাচলের জন্য। আপনার থাকার ব্যবস্থা করবো।’
শনিবার, পার্ক স্ট্রিটে ফুটপাতে এক মহিলা দুধ গরম করছিলেন। কলকাতার ফুটপাত দেখতে বেরিয়ে সে দৃশ্য দেখেন রাজ্যের পৌর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কড়া দমক দিয়ে গরিব মহিলাকে মন্ত্রী বলেন, এখানে কী হচ্ছে। শিশুর জন্য দুধ গরম করার কথা শুনে মন্ত্রী বলেন, ফুটপাত দুধ গরম করার জায়গা? ফুটপাতে গরিব পরিবারের সামান্য সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিতে থাকেন সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকদের। 
সেদিন সেই ঘটনা গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে সেই দিকে নজর না দিয়ে একজন বাচ্চার মুখে খাবার সরকার কেড়ে নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করা হয়। দাবি করা হয় প্রকাশ্যে মন্ত্রীকে তার আচড়ণের জন্য ক্ষমা চাইতে হবে। গতকাল সীতাদেবীর সাথে দেখাও করেন মহিলা নেতৃত্ব।
উল্লেখ্য ক্ষমা না চেয়ে গতকাল মন্ত্রী বলেন,  ‘অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি। আমার সেটা একটু নরম ভাবে বা বুঝিয়ে বলা দরকার ছিল।’ তিনি বলেন, ‘ফুটপাত হাঁটাচলার জন্য, বসবাসের জন্য নয়।’

Comments :0

Login to leave a comment