Mamata Banarjee

অভিষেকের জন্মদিনে বাধা পুলিশের, মমতাকে প্রাসঙ্গিক করতে মরিয়া বিজেপি

রাজ্য

তৃণমূলকে বাঁচিয়ে রাখতে মরিয়া শুভেন্দুর পুলিশ, আর তাই অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে উত্তপ্ত কালীঘাট। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। গতকাল রাতে অভিষেকের জন্মদিন পালন করার জন্য রাতে তার বাড়ির সামনে জড়ো হন কয়েকজন কর্মী সমর্থক। মমতা তৃণমূলের অভিযোগ তাদের লক্ষ্য করে ইঁট ছোঁড়ে বিজেপি কর্মীরা। সেই থেকে শুরু হয় বচসা। তারপর তা গড়ায় হাতাহাতিতে। অনেকে আহতও হয়েছেন বলে খবর। সেই ঘটনার পর অভিষেকের বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। 
এদিন বেলায় ফের নতুন করে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিষেকের জন্মদিনের জন্য বাইরে জমা হয়েছিল তৃণমূলের কর্মীরা। সেখানে মমতা গেলে উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন অনৈতিক ভাবে রাস্তা আটকে রাখা হয়েছে। পাল্টা বিজেপির দাবি তৃণমূলের কর্মীদের জমায়েতের জন্য পটুয়ারা পাড়া থেকে প্রতিমা বার করতে সমস্যা হচ্ছে।
মমতা ব্যানার্জি অবিযোগ করেন, বাইরে থেকে বিজেপির যে সমস্ত গুন্ডা ও সমাজবিরোধীরা এসেছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে নিরাপত্তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। 
মমতা ব্যানার্জি দানি করেন তিনি ইন্ডিয়ার বৈঠকে এবং সমাবেশে যাওয়ার কারণে এই আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, ‘বিজেপি হামলা এবং মামলা ছাড়া কিছু বোঝে না। ওরা যত আক্রমণ করবে তত আমরা আদালতে যাবো।’
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, প্রতি বছর তার বাড়িতে যে কালীপুজো হয়, সেই পুজোয় সাধারণ মানুষ ও ভক্তরা যাতে অংশ নিতে না পারেন, তার জন্য পরিকল্পিতভাবে রাস্তা আটকে বেআইনি পুজোর আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি ও প্রশাসনের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, ‘আপনাদের ক'টা বুলডোজার আছে? আমার শরীরের ওপর দিয়ে চালিয়ে দিন। আমি এখানে দাঁড়িয়ে আছি। বিজেপি নির্যাতনের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। রাত ৩টায় কারওর বাড়িতে হামলা চালানোর অধিকার আপনাকে কে দিয়েছে?’ অভিষেক দাবি করেন, তাকে প্রাণে মারার পরিকল্পনা নিয়ে গতকাল রাতে হামলা চালানো হয়েছে।
পুলিশের একাংশের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ দেখান তৃণমূল সুপ্রিমোকে। পুলিশ ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, অভয়া কান্ডের পর তৎকালিন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করেছিলেন, চোরবাগানের ঘটনার পর অজয় নন্দা কেন পদত্যাগ করবেন না?
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের ওপর লাগাতার আক্রমণ চলছে। বুক স্টলের ওপর হামলা হয়েছে। পুলিশ দিয়ে চালানো হয়েছে। এই সব বিষয় নিয়ে যখন রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা অন্যতম প্রধান বিরোধী মুখ হিসাবে উঠে আসছে তখন মমতাকে অক্সিজেন দিতে চাইছে বিজেপি।

Comments :0

Login to leave a comment