Book Stall on Novel 'Pather Dabi'

‘পথের দাবী’-র শতবর্ষ স্মরণে পানিহাটিতে বুক স্টল, পদযাত্রা মেদিনীপুরে

জেলা

পানিহাটিতে এসএফআই’র বুক স্টল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’-র শতবর্ষও এ বছর। এসএফআই পানিহাটি এক নম্বর আঞ্চলিক কমিটির বুক স্টল উৎসর্গ করা হয়েছে পরাধীন ভারতে লেখা এই বইয়েই।
শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায়, সোদপুর ট্রাফিক মোড় বিটি রোডের ওপরে এই ‘বুক স্টল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএফআই’র প্রাক্তন  রাজ্য সম্পাদক এবং সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। এছাড়া ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা কাঞ্জিলাল। 
এদিকে এদিন মেদিনীপুর শহরে বই হাতে নিয়ে বই প্রেমী মানুষের নজরকাড়া মিছিল হয়েছে। শামিল হন আট থেকে আশি বয়সের শত শত মানুষ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক সহ শিক্ষক অধ্যাপক চিকিৎসক এবং শিল্পী ও সংস্কৃতি জগতের অনেকে হেঁটেছেন। বুক স্টল এবং বইয়ের উপর হামলার প্রতিবাদ জানান। 


দীপাবলির উৎসব প্রাঙ্গনে পশ্চিম মেদিনীপুর জেলার ৪টি স্থানে মার্কসীয় সাহিত্য ও পত্র পত্রিকার সম্ভার নিয়ে বুকস্টল চালু হলো। এছাড়া আগামীকাল রবিবার থেকে জেলার মেদিনীপুর শহর, খড়্গপুর ও ঘাটাল মহকুমা শহরেও চলবে নানান বই এর সম্ভার নিয়ে বই হাট। এই বুক হাট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
আজকের বুক স্টল চারটি উদ্বোধন হয় ডেবরা ব্লকের গোলগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে আদিবাসী প্রধান চকবাজিত মৌজায়। বুক স্টল উদ্বোধনকে কেন্দ্র করে মেহনতি মানুষের সমাগম নজর কাড়ে। এছাড়া বুক স্টল উদ্বোধন হয় বেলদা, তেমাথানি, খড়্গপুর শহরের রেড কর্নারে।

Comments :0

Login to leave a comment