November Revolution

রাজ্যজুড়ে পালিত নভেম্বর বিপ্লব দিবস

রাজ্য জেলা

কমিউনিস্ট এবং বামপন্থীদের ওপর দীর্ঘ সময় চলেছে সন্ত্রাস। সেই খেজুরীতে ১১০-তম নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে হলো আলোচনা সভা।
সভার আগে নভেম্বর বিপ্লবের প্রধান নেতা লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআই(এম) নেতা হিমাংশু দাস, যাদবেন্দ্র নাথ সাহু, রত্নেশ্বর দোলুই, প্রতিমা মন্ডল প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যাদবেন্দ্র নাথ সাহু।
মালদহেও সিপিআই(এম)-এর উদ্যোগে জেলা দপ্তর, বিভিন্ন এরিয়া ও শাখা কমিটির পাশাপাশি সিআইটিইউ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, গণসংগঠনের দপ্তরে মর্যাদার সঙ্গে পালিত হয়েছে এই দিন।
এদিকে শারদোৎসবে হরিপাল ও নালিকুলে বুক স্টল ভাঙচুর  এবং নালিকুল বটতলায় সিপিআই (এম) দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের  বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নালিকুলে।

Comments :0

Login to leave a comment