NATUNPATA | DIPABALI 1433 | MONDA MITHI | UTSAVER ALO, ALOR UTSAV | PALLAV MUKHAPADHAYA | 8 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | দীপাবলি ১৪৩৩ | মণ্ডা মিঠাই | উৎসবের আলো, আলোর উৎসব | পল্লব মুখোপাধ্যায় | ৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  DIPABALI 1433  MONDA MITHI  UTSAVER ALO ALOR UTSAV  PALLAV MUKHAPADHAYA  8 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

দীপাবলি ১৪৩৩

মণ্ডা মিঠাই

উৎসবের আলো, আলোর উৎসব : পল্লব মুখোপাধ্যায়

৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

'ঘরে ঘরে ডাক পাঠালো-- "দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো,
সাজাও আলোয় ধরিত্রীরে।' 'দীপাবলি' শব্দটির অর্থ হলো প্রদীপের সারি। আলোর
উৎসব, যা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির, অন্ধকারের বিরুদ্ধে আলো এবং
অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের বিজয়ের প্রতীক। দীপাবলি। আলোর উৎসব। গ্রাম থেকে
শহর সেজে ওঠে আলোর মালায়। মাটির প্রদীপ থেকে সাদা বা রংবেরঙের মোমবাতি হয়ে
ডিজাইনার আলো। শহর থেকে শহরতলি, নিজবাড়ি থেকে আবাসন টুনি বা ডিজাইনার
বাল্বে ঝকমক করে। দীপাবলির আগে থেকেই শুরু হয়ে যায় আতসবাজির খেলা।
উৎসবের এটি একটি দিক। কিন্তু এটিই উৎসবের সার্বিক ছবি নয়। আলোর নিচেই
থাকে অন্ধকার। নিকষ অন্ধকার। বহু মানুষের দীর্ঘশ্বাস মিশে আছে উৎসবের
হাওয়ায়। তবু উৎসব আসে, আলো জ্বলে, বাদ্যি বাজে, নতুন পোশাকে পরিবেশের রং
বদলে যায়। উৎসবের সঙ্গে মানাসই আনন্দের ছোঁয়া। পাশাপাশি মিশে আছে বেদনা ও
ক্ষোভেরও প্রতিধ্বনি। নিরংকুশ আলোর উৎসব কবেই বা দেখা গেছে ! উৎসবের
আলো পৌঁছতে পারে না অনেক ঘরে | উপার্জন বন্ধ ঘরে কার্যত বন্ধ হয়ে যায় উৎসব
পালন ও উপভোগের দরজা। আলো ঝলমল পরিবেশে এ প্রশ্ন অধরা, অনুচ্চারিতই থেকে
যায়, কার ঘরে জ্বলেনি দীপ, কে আছে আঁধারে, কার বাছার জোটেনি দুধ, কে আছে
অনাহারে ? এবারের আলোর উৎসবেও আছে কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস, আছে গরিব
মানুষের হাহাকার, আছে আরও নানা বেদনা | তাই এ সময়ের প্রয়োজন সবাই মিলে মিশে
থাকা, সবাইকে ভালোবাসা, মানুষে মানুষে ঐক্য, সংহতি। সবাইকে ভালোবাসতে না পারলে
যে মনের কালিমা ঘুচবে না। কারণ, দীপাবলি তো মনের আঁধার দূর করারও উৎসব।

__________

Comments :0

Login to leave a comment