Diwali Jalpaiguri

সর্ষের তেলের চড়া দাম, বাড়ছে এলইডি’র চাহিদা

জেলা

জলপাইগুড়ির বাজারে মাটির প্রদীপ।

সর্ষের তেলের চড়া দাম, অন্যদিকে বাহারি বৈদ্যুতিক আলোর সহজলভ্যতা। দীপাবলির আগে জলপাইগুড়ির বাজারে প্রদীপের পাশাপাশি বৈদ্যুতিক আলোর চাহিদা বাড়ছে। 
উৎসবের সাজে ঐতিহ্যবাহী মাটির প্রদীপের ব্যবহার থাকলেও বাড়ির অন্দরসজ্জা ও বাইরের আলোকসজ্জায় ক্রমশ গুরুত্ব পাচ্ছে রকমারি এলইডি লাইট। 
প্যাকেটজাত সর্ষের তেলের  খুচরো মূল্য কেজিপ্রতি ২১০ টাকা। যদিও বাজার ও ব্র্যান্ডভেদে দাম আলাদা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির চাপে উৎসবের খরচ সামলাতে অনেকেই বিকল্প আলোর সন্ধান করছেন।
দীপাবলিকে কেন্দ্র করে জলপাইগুড়ির বাজারে ২০ টাকা থেকে প্রায় ২ হাজার টাকা দামের বিভিন্ন ধরনের আলো পাওয়া যাচ্ছে। রঙিন এলইডি, আলোকসজ্জার মালা, বারান্দা ও ছাদ সাজানোর বিশেষ লাইট ক্রেতাদের আকর্ষণ করছে। ব্যবসায়ীদের আশা, উৎসবের শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।
তবে আলোর উৎসবকে ঘিরে অগ্নিকাণ্ডের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। অসতর্কভাবে জ্বলন্ত প্রদীপ রাখা, পর্দা বা কাপড়ের পাশে প্রদীপ জ্বালানো এবং নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। বৈদ্যুতিক আলোর অতিরিক্ত সংযোগ থেকে শর্ট সার্কিটের সম্ভাবনাও থাকে। তাই প্রদীপ নিরাপদ স্থানে রাখা, ঘর ছাড়ার আগে তা নিভিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক সংযোগে অতিরিক্ত লোড না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Comments :0

Login to leave a comment