Modi 'Dimagi Naxal' Bastar

এবার বস্তারের জঙ্গল থেকে ‘দিমাগি নকশাল’ হুমকি মোদীর

জাতীয়

একেবারে বস্তারের আধা সামরিক বাহিনীর শিবিরে গিয়েও ‘দিমাগী নকশাল’-দের নিয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দলে ঢুকে থাকা ‘দিমাগী নকশাল’-দের চিহ্নিত করে পরাজিত করার’ হুঁশিয়ারিও দিলেন ভাষণে।
দিওয়ালি পালনে এ বছর ছত্তিগড়ের করণপুরে সিআরপিএফ ক্যাম্পে যান মোদী। জওয়ানদের সঙ্গে সময় কাটান। 
বস্তার সহ ছত্তিশগড়, মধ্য প্রদেশে মাওবাদী সন্ত্রাস উপদ্রুত এলাকাকে ‘ঠাণ্ডা করার’ ঘোষণা গত মার্চেই করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ৩১ মার্চ ঘোষণা করে যে ‘ভারত নকশালবাদ মুক্ত’। 
রবিবার, ৮ নভেম্বর, মোদী বলেন যে ‘জঙ্গলে সশস্ত্র নকাশালবাদ পরাজিত হয়েছে। কিন্তু ‘দিমাগি নকশালের বিপদ আছে। বিভিন্ন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ নিয়েছে এরা।’  
এই পর্বে গুলির লড়াইয়ে একাধিক মাওবাদী নেতার প্রাণ গিয়েছে। তার চেয়ে বেশি সংখ্যায় মাওবাদীরা পুলিশের কাছে ধরা দিয়েছে। জঙ্গল এলাকায় মাওবাদী দমনের নামে কর্পোরেটের খনির জন্য এলাকা দখলের অভিযোগও তীব্র।  
মোদী ‘দিমাগি নকশাল’ বলে প্রথম ভাষণ দেন গত ১৫ আগস্ট লালকেল্লায়। ঠিক তার আগে দেশের ছাত্র-যুব অংশ এবং ককরোচ জনতা পার্টির লাগাতার বিক্ষোভে একের পর এক পরীক্ষায় কেলেঙ্কারিতে অভিযুক্ত শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ ছাড়তে হয়। 
দেশে ছাত্র-যুব অংশের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি এখন একযোগে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব। আর সেই সঙ্গেই নির্বাচন কমিশনে একের পর এক বেনিয়ম ফাঁস হয়ে পড়েছে। ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল দেশ। সে সময়ে ফের ‘দিমাগি নকশাল’ বলে হুঁশিয়ারি দিলেন মোদী। 
বস্তারে এদিন তিনি বলেছেন যে মাওবাদীদের পরাজিত করার সাফল্য আসলে তাঁর সরকারের রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়েছে। তিনি বলেন, এদের নেটওয়ার্ক এবং টাকার উৎস ধ্বংস করা হয়েছে।

Comments :0

Login to leave a comment