Weather

দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

রাজ্য কলকাতা

মঙ্গলবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন বিকেলে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া। আগের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী আগামীকালও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কোন নিম্নচাপের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পর বুধবার থেকে পরিষ্কার হবে আকাশ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে। ভোরের দিকে রাতে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে শীতের আমেজ।

Comments :0

Login to leave a comment