মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যকথা
প্রথম যে মুসলমান সম্রাটকে ভাইফোঁটা দেওয়া হয় : তপন কুমার বৈরাগ্য
৯ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
প্রথম যে মুসলমান সম্রাটকে ভাইফোঁটা দেওয়া হয় তার নাম দ্বিতীয় শাহ আলম।শাহ আলম ছিলেন ১৭তম মুঘল সম্রাট।জন্মগ্রহণ
করেছিলেন ২৫শে জুন ১৭২৮খ্রিস্টাব্দে।মৃত্যু ১৮০৬খ্রিস্টাব্দের ১৯শে নভেম্বর।পিতার নাম দ্বিতীয় আলমগীর।মা ছিলেন নওয়াব
জিনাত মহল।তিনি ১০ই অক্টোবর ১৭৬০ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন।সম্রাট দ্বিতীয় আলমগীরের উজির ছিলেন
ইমাদ উল মুলক।সম্রাট তাকে খুব বিশ্বাস করতেন।এই বিশ্বাসই হলো তার কাল।পুরানো দিল্লির এক গোপন স্থানে উজির ইমাদ
উল মুলক দ্বিতীয় আলমগীরকে একাকী নিয়ে গিয়ে গোপনে হত্যা করেন।তারপর তার মৃতদেহ সেখানে রেখে চম্পট দেন।এই গোপন অঞ্চলে দ্বিতীয় আলমগীরের মৃতদেহ দেখতে পান এক কিশোরী।সে সেই অঞ্চলেই তার বাবা মায়ের সাথে বাস করতেন। তারা সৎভাবে জীবন যাপন করতেন।কিন্তু তারা ছিল খুব গরিব।তিনি সম্রাটের মৃতদেহ দেখার পর পাহারা দিতে থাকেন এবং সম্রাটের বাড়িতে নিজের পিতার মাধ্যমে খবর পাঠান।সঙ্গে সঙ্গে দ্বিতীয় শাহ আলম সেখানে ছুটে আসেন।তখন তার বয়েস ৩১বছর।সম্রাট দ্বিতীয় শাহ আলম নিহত হন ৬০ বছর বয়েসে।তারিখটা ছিল ১৭৫৯খ্রিস্টাব্দের ২৯শে নভেম্বর। যে মেয়েটা পাহারা দিচ্ছিল তারা জাতিতে ছিল ব্রাহ্মণ। মেয়েটার নাম রামকুমারী।পরের বছর ১৭৬০ খ্রিস্টাব্দে ১০ই অক্টোবর দ্বিতীয় শাহ আলম দিল্লির সিংহাসনে বসেন।সিংহাসনে বসেই লালকেল্লায় রামকুমারীর হাতে প্রথম ভাইফোঁটা নেন। প্রতি বছর রামকুমারী লালকেল্লায় আসতেন দ্বিতীয় শাহ আলমকে ভাইফোঁটা দিতে এবং রাখি পূর্ণিমার দিন আসতেন রাখি পরাতে।
Comments :0