নতুনপাতা
দীপাবলি ১৪৩৩
কবিতা
দীপাবলি : রবিন কুমার দাস
৮ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
সন্ধ্যাকাশে হঠাৎ দেখি
আলোর মালা আকাশে ,
তাকিয়ে দেখে বুঝতে পারি
নয়কো মোটেও আঁকা সে ।
আলোক ছোটে, ফুলকি ফোটে
আজ আকাশে সন্ধ্যাতে ,
জুঁই মালতী পাপড়ি খোলে
ভর্তি রজনীগন্ধাতে ।
এমন আলোর রোশনি দেখে
ভাবি একি চমৎকার ,
আকাশ সেদিন বললে আমায়
এটাই আমার অহংকার ।
ছুটছে আলো আকাশ জুড়ে
ছড়ায় দেখি ফুলকি ,
" আনন্দের এই ঝর্ণা ধারায় "
আলো আঁকে উল্কি!
মা বললে রহস্যটা
একটু খুলে বলি ,
শ্যামাপূজার এই রাতকে
বলি দীপাবলি ।
Comments :0