MUKTADHARA | DIPABALI 1433 | ANAY ANGINA | LITTLE MAGAZINE - "SHLOK" PRAKASH | AML KAR | 8 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | দীপাবলি ১৪৩৩ | অন্যআঙিনা | "শ্লোক" পত্রিকার ২০২৬ শারদ সংখ্যা প্রকাশ | অমল কর | ৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  DIPABALI 1433  ANAY ANGINA  LITTLE MAGAZINE - SHLOK PRAKASH  AML KAR  8 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

দীপাবলি ১৪৩৩

অন্যআঙিনা

"শ্লোক" পত্রিকার ২০২৬ শারদ সংখ্যা প্রকাশ : অমল কর

৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

কবি মনোরঞ্জন চট্টোপাধ্যায় সম্পাদিত,"শ্লোক" পত্রিকার ২০২৬ সালের শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান। বেহালা সবপেয়েছির আসর সভাঘরে। একটি ব্যতিক্রমী অভিনব লিটলম্যাগ। চিত্রশিল্পী ওকবি পূর্ণেন্দু পত্রী-র শোভনসুন্দর প্রচ্ছদে কবি -প্রাবন্ধিক মনোরঞ্জন চট্টোপাধ্যায় সম্পাদিত সাড়ে ১৬ ফর্মার " শ্লোক" পত্রিকার শারদ সংখ্যার কুশীলবদের অভিনন্দন। যদিও পত্রিকার কুশীলবদের নিজস্ব ভাবনা এবং এক্তিয়ার, কাঁধের উপর জিজ্ঞাসা, পত্রিকায় গল্প উপেক্ষিত কেন ?

আলোচ্য সংখ্যাটিতে সাম্প্রত বিধ্বস্ত সময়ের অসাধারণ সম্পাদকীয়,১৫ টি ভিন্ন স্বাদের প্রবন্ধ,  এই সময়ের ৫৯ জন বিশিষ্ট কবির (কোনো কোনো কবির দুই বা ততোধিক)কবিতা,একটা কাব্যনাট্য এবং একটা খোলা চিঠি সংকলিত হয়েছে।

সবিশেষ উল্লেখযোগ্য প্রাবন্ধিক ও কবিরা হলেন : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় রামকুমার মুখোপাধ্যায় অভ্র ঘোষ সুজিত সরকার অমিতাভ গুপ্ত  তপন বন্দ্যোপাধ্যায় সাধন চট্টোপাধ্যায় অনন্ত দাশ অলোক বন্দ্যোপাধ্যায় খোকন বসু 
শ্যামল জানা সুভদ্রা ভট্টাচার্য বিদিশা সরকার অনন্যা বন্দ্যোপাধ্যায় সুস্মেলী দত্ত জয়তী বসাক মনোরঞ্জন চট্টোপাধ্যায় সপ্তর্ষি রায় গৌরশংকর বন্দ্যোপাধ্যায় সন্তোষ মুখোপাধ্যায় বিকাশ ভট্টাচার্য সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় মনোজ নন্দী ফটিক চৌধুরী শুভেন্দু বারিক ঋত্বিক ঠাকুর 
তেজেশ অধিকারী রাহুল চট্টোপাধ্যায় প্রমুখ।

পত্রিকার সমৃদ্ধি ও দীর্ঘ স্থায়িত্ব প্রার্থিত ।

"শ্লোক"
সম্পাদক: মনোরঞ্জন চট্টোপাধ্যায় 
২৭৭, শ্রীমা পল্লি, বেহালা  কলকাতা ৭০০০৬০, ফোন: ৯৮৩১৪২৯১৮৮। প্রচ্ছদশিল্পী: পূর্ণেন্দু পত্রী।

একটা ছোটোপত্রিকার বয়স ৬৫ বছর! ভাবা যায়! বিস্ময়ের বিস্ময়।বহু ঊর্মি-ঘূর্ণি  পেরিয়ে বুকে অসীম হিম্মত নিয়ে সবরকম লোভ-লালসার হাতছানি উপেক্ষা দিয়ে  একাদিক্রমে দীর্ঘকাল কবিতা ও কবিতা বিষয়ক একটা পত্রিকা সম্পাদনার স্পর্ধা সত্যিই অভিনব ও প্রণিধানযোগ্য।

Comments :0

Login to leave a comment