নতুনপাতা
শারদ ১৪৩৩ | নতুন আলো
দীপাবলিতে আলপনায় সেজে উঠল পাড়ার রাস্তা : কৃশানু ভট্টাচার্য্য
১৯ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ
বয়সসীমার ৭ থেকে ৫৭- উপলক্ষ্য দীপাবলি। উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পৌরাঞ্চলের অন্তর্গত নাটাগরের একটি পাড়া মহেন্দ্রনগর। সেখানকার পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত হল এক আলপনা প্রতিযোগিতা। ৭ নভেম্বর , ২০২৬ রবিবারের দুপুরে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের পুরুষ নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাড়ার রাস্তা নিল নতুন চেহারা। মাটিতে তিন ফুট বাই তিন ফুটের খোপের মধ্যে ফুটে উঠল সাদা দিয়ে বিভিন্ন ধরনের চিত্রকলা। অনেকে আঁকলেন পেশাদারী দক্ষতায়। অনেকের আঁকার মধ্যে সেই ঘরোয়া চিরাচরিত আলপনার শিল্পের প্রভাব। কচিকাচাদের আঁকার মধ্যে ছিল রং নিয়ে আবোল তাবোল খেলাধুলা। দু'ঘণ্টা সময়ের মধ্যে নিজের মতন করে রোজকার চলার পথকে নতুন করার চেষ্টায় মেতে উঠলেন পল্লীবাসী। আয়োজনে দূর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাড়ার অভিভাবকরাও।
এই অঞ্চলে এই জাতীয় উদ্যোগ বিরল বললে কম বলা হবে। এর আগে এই অঞ্চলে পথচচিত্রের মাধ্যমে এলাকাতে সাজিয়ে তোলার আয়োজন আগে দেখতে পাওয়া যায় নি। নতুন এই উদ্যোগ সবাইকে ভাবিয়েছে। জানালেন এই উদ্যোগের অন্যতম আয়োজক মহেন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল দাস। এই উদ্যোগে অংশগ্রহণকারীদের উৎসাহ দেবার জন্য উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ির সদস্য প্রবীর কৃষ্ণ দেব , এলাকার বিদ্যালয় এর শিক্ষিকারা। আর ছিলেন এলাকার মানুষজন।
Comments :0