নতুনপাতা
দীপাবলি ১৪৩৩
বইকথা
ভূতের রাজ্যে অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা : সৌরভ দত্ত
৯ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
ভূতের রাজ্যো অদ্ভুতুড়ে কাণ্ডকারখানায় ভরা 'ভূত কুটুমের দেশে' একটি অসাধারণ ভৌতিক গ্রন্থ অদ্রীশ বর্ধন ও হিমাংশু সরকার সম্পাদিত চয়নিকা প্রকাশনী থেকে প্রকাশিত ভূত কুটুমের দেশে একটি ভূতের গল্পের জবর সংকলন।বইয়ের প্রচ্ছদ শিল্পী পার্থপ্রতীম বিশ্বাস এবং অলংকরণ সৌমেন্দু আকুলি ও অবি সরকার ।বইয়ের প্রথম গল্প প্রেমেন্দ্র মিত্রের ভূত যদি ভক্ত হয় রহস্যময় মেজোকর্তার কথাগুলো উঠে এসেছে।মেজোকর্তার একমাত্র নেশা শিকার।লেখক বলেছেন--বুদ্ধি ও ব্যাখ্যার বাইরে অশরীরী ভূতপ্রেতরাই তাঁর মৃগয়ার লক্ষ্য। পরের গল্প ওয়াং সাহেবের আত্মা যেখানে দেখা যায় গল্পে গল্পে দুপুর গড়ায়।বেলা প্রায় শেষ।এমন সময় একটা ঝাঁকুনি খেয়ে গল্প থেমে গেল।ওয়াং সাহেব নেই।গল্পের শেষে দেখা যায় পালকের মতো পাতলা হালকা শরীরটা নিয়ে ঝাউ গাছের দিকে উড়ে গেল। এবং ওয়াং সাহেবের সোনা বাঁধানো দুটো দাঁত পাতার সঙ্গে মিশে ঝকমক করছে।বিমল করের তিন শূন্যের বাস গল্পে তিন বন্ধু মিলে ক্লাবে বসে আজগুবি গল্প করছিল।এই গল্পটা খুব ইন্টারেস্টিং কারণ রামগড়ের দিকে যাও —তিনটে শূন্যওলা বাসটায় চড়ো না।অন্তত সন্ধের পর। এছাড়া বইয়ে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কালাচাঁদের দোকান,অতীন বন্দ্যোপাধ্যায়ের আতাপুরের ভূত,গিরিধারীর গেলো, আনন্দ বাগচীর পরোপকারী ভূত,সমরেশ মজুমদারের রাতটা ছিল দুর্যোগের, সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিশির ডাক,ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের শিমুলতলার মাধবী লজ ,অদ্রীশ বর্ধনের শরীরের পারদ প্রভৃতি গল্পগুলো ভৌতিক আবহে হয়ে উঠেছে অনন্য। হরেকরকম ভূতের বিভিন্ন ভৌতিক কার্যকলাপ ও ঘটনাক্রম বর্ণিত হয়েছে গল্পগুলোতে।
Comments :0