বারাণসীতে বিশ্ববন্দিত সানাই বাদক বিসমিল্লাহ খানের বাড়ি ভাঙার ঘটনায় গভীর খেদ জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
সোশাল মিডিয়া পোস্টে বেবি বলেছেন, বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। সেখানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এই স্মারককে রক্ষা করা যেত। প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।
বেবি বলেছেন, পারস্পরিক সৌহার্দের সমৃদ্ধ যে সংস্কৃতিতেই উস্তাদ বিসমিল্লা খানের জন্ম। সেই ঐতিহ্যকেই সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। দুঃখজনক হলেও আজকে এটিই সত্যি যে মোদীর ‘বিকশিত ভারতে’ এই পরম্পরা গুরুত্বহীন হয়ে করে দেওয়া হয়েছে।
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ সিং যাদব উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করেছেন।
এই বিতর্কে বারাণসী নগর নিগম সংবাদমাধ্যমে বলেছে যে উস্তাদ বিসমিল্লা খানের বাড়ি ভাঙার সিদ্ধান্ত তাঁর পরিবারের। আবার পরিবারের পক্ষে তাঁর পৌত্র সিবতেইন খান বলেছেন যে নগর প্রশাসন এই বাড়িটি ভেঙে সংগ্রহশালা করার প্রস্তাব দিয়েছিল। নব্বই বছরের পুরনো বাড়িটির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।
এই প্রসঙ্গে বেবি বলেন, সবাই জানেন যে আবাসন ব্যবসায়ীদের লোলুপ নজর ছিল বিসমিল্লা খানের ওই পারিবারিক ভবনের ওপর। তিনি বলেছেন, আমেরিকা থেকে বিসমিল্লা খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল মিউজিক স্কুল খোলার। কিন্তু তিনি তাঁর প্রিয় বেনারস ছেড়ে যাননি। বলেছিলেন আমেরিকায় কী আর বেনারস পাব! আর আজ তাঁরই স্মেতি জড়িত ভবন ভাঙা পড়ল।
Baby on Bimillah Khan's House demolition
বারাণসীতে ভাঙা হলো বিসমিল্লা খানের বাড়ি, গভীর খেদ বেবির
×
Comments :0