ভোট লুঠ সহ একাধিক প্রতিবন্ধকতার মোকাবিলা করে অন্ধ্রপ্রদেশের পৌরসভা নির্বাচনে রাজ্য জুড়ে ২২টি আসনে জয়ী হয়েছে সিপিআই(এম)। সেই রাজ্যের সিপিআই(এম) রাজ্য সম্পাদক ভি শ্রীনিবাসা রাও জানিয়েছেন, বিশাখাপত্তনাম এবং বিজয়ওয়াডা পৌরসভায় একটি করে আসনে জয়ী হয়েছে সিপিআই(এম)। তিনি শাসক দল টিডিপি এবং শরিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, নির্বাচনে জয়ী হতে সব ধরনের অনৈতিক কাজ করেছে টিডিপি। ভোটের দিন বুথ দখল, প্রার্থীদের ওপর আক্রমন, বিরোধী এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার মতোও অভিযোগ তিনি তুলেছেন।
তবে শ্রীনিবাসা জানিয়েছেন গত নির্বাচনের থেকে এবারের নির্বাচনে ভোট বেড়েছে সিপিআই(এম) এর। তিনি জানিয়েছেন ২০২১ এই নির্বাচনে প্রাপ্ত ভোট ছিল ৭.৪ শতাংশ, এবার তা হয়েছে ৮.২ শতাংশ। তার কথায়, রাজ্য জুড়ে মানুষের দাবি নিয়ে বামপন্থীদের যেই আন্দোলন তার প্রভাব পড়েছে ভোট শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে। একই সাথে তিনি জানিয়েছেন দলের পক্ষ থেকে কমিশনের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী ২৩টি পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন গুলোয় কোন নির্বাচনী কারচুপি যাতে না হয়। সাধারণ মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে কমিশনের কাছে।
উল্লেখ্য সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানিয়েছেন আল্লুরি সীতারামা রাজু জেলার নির্বাচনী ফলাফলের কথা উল্লেখ করে বলেন আদিবাসী প্রধান জেলায় ভালো ফলাফল করেছে সিপিআই(এম)। তার কথায় আদিবাসী মানুষের দৈনন্দিন লড়াইয়ের সাথে যুক্ত থাকার ফলে সেই জেলার মানুষ ভরসা রেখে সিপিআই(এম) এর ওপর।
উল্লেখ্য অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর সাথে জোট বেঁধে সরকার করেছে বিজেপি। স্থানীয় পৌরসভা নির্বাচনে বুথ দখল, ছাপ্পা ভোটের যেমন অভিযোগ রয়েছে। তেমন ভাবেই অভিযোগ উঠেছে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের ওপর আক্রমণ করার এবং মিথ্যা মামলায় জেলে আটকে রাখার।
Andhra Pradesh
এনডিএ’এর সন্ত্রাসের মুখে দাঁড়িয়েও অন্ধ্রে ভোট বাড়ালো সিপিআই(এম)
অন্ধ্রপ্রদেশের সিপিআই(এম) রাজ্য সম্পাদক ভি শ্রীনিবাসা রাও
×
Comments :0