demolishes illegal construction of Jahangir

ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীররে অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন

জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে বুধবার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের  নির্মাণ করা বাড়ি ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, এই নির্মাণ অবৈধ। 
পুলিশ আধিকারিক ও দমকল বিভাগ জানিয়েছে,  বিডিও'র উপস্থিতিতে এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ ওইবাড়িটি ভাঙার কাজ শুরু হয়। 
বাড়িটি ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে হওয়ায় সেখানে বুলডোজার প্রবেশ করানো সম্ভব হয়নি। তাই, প্রশাসন প্রথমে বাড়িটি থেকে ঘরের জিনিসপত্র ও আসবাবপত্র সরিয়ে ফেলার কাজ হাতে নেয়। 
একজন আধিকারিক সংবাদ সংস্থা'কে জানান, দুপুর ১টা পর্যন্ত এই প্রক্রিয়া চলে এবং এরপর ছোট ছোট হাত-সরঞ্জাম ব্যবহার করে ভাঙার কাজ শুরু করা হয়।
তিনি আরও জানান,  এই অননুমোদিত নির্মাণের বিষয়ে প্রশাসন  আগেই জাহাঙ্গীর খানকে বেশ কয়েকটি নোটিশ পাঠিয়েছিল। 
চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হওয়ার পর, ৮ জুন উত্তরবঙ্গে ভারত-নেপাল সীমান্তের কাছ থেকে খানকে গ্রেপ্তার করা হয়।
ওই আধিকারিক আরও জানান, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment