Overwhelming response in Jalpaiguri to the fund-raising drive for the distressed people of Nepa

নেপালের বিপন্ন মানুষের জন্য অর্থ সংগ্রহে বিপুল সাড়া জলপাইগুড়িতে

জেলা

জলপাইগুড়ি জেলা জুড়ে নেপালের বিপর্যস্ত মানুষদের সাহায্যে অর্থ সংগ্রহ।।

নেপালের ভয়াবহ বন্যা, ভূমিধস, হড়পা বানে বহু মানুষ গৃহহীন, নিরন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। হড়পা বানে ভেসে গিয়েছে অসংখ্য জনপদ। প্রাণ হারিয়েছেন এক হাজারের উপরে মানুষ। নিখোঁজ এখনো পাঁচ হাজারের কাছাকাছি। 
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তার জন্য সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যজুড়ে অর্থ সংগ্রহের ডাক দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসাবে রবিবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের 
সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দিনবাজারে অর্থ সংগ্রহ করা হয়। 
অর্থ সংগ্রহে ছিলেন জেলা সম্পাদক পীযূষ মিশ্র, দেবরাজ বর্মন, রীতা রায় সেনগুপ্ত, বেদব্রত ঘোষ সহ অন্যান্য সিপিআই(এম) কর্মী ও নেতৃবৃন্দ। রবিবারের বাজারে বাজার করতে আসা শহরের মানুষ ও বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের সাধ্য মতো অর্থ তুলে দেন সিপিআই(এম) কর্মীদের হাতে। এছাড়াও শহরের ১০ নম্বর ওয়ার্ড, শিরিষতলা, বিলপাড়া এবং শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্তা পাড়া, সেবাগ্রাম ও রাজগঞ্জের খুনিয়া এলাকায় অর্থ সংগ্রহ চলে। নেপালের বিপন্ন মানুষের জন্য অর্থ সংগ্রহে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিয়েছেন। 
সিপিআই(এম) জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, আগামী কয়েক দিন জলপাইগুড়ি জেলা জুড়ে এই অর্থ সংগ্রহের কাজ চলবে। সংগৃহীত অর্থ পার্টির রাজ্য কমিটির মাধ্যমে নেপালের অসহায় মানুষগুলির কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।


 


 

Comments :0

Login to leave a comment