Nebel Medicine 2026

মস্তিষ্ক কোষে আলোক রশ্মির প্রভাব বুঝিয়ে চিকিৎসা বিজ্ঞানে নোবেল তিন বিজ্ঞানীর

আন্তর্জাতিক

মস্তিষ্কের কোষে প্রভাব ফেলে আলোকরশ্মি, চিকিৎসা বিজ্ঞানে যা আনতে পারে নতুন দিগন্তও। সেই গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হলো তিন বিজ্ঞানী পিটার হেগম্যান, কার্ল ডেইসেরথ, জর্জ নাগেলকে। 
নোবেল কমিটি জানিয়েছে যে ‘লাইট গেটেড আয়ন চ্যানেল’ এবং ‘অপ্টো জেনেটিক্স’-র এই তিন বিজ্ঞানীর অবদানের জন্য দেওয়া হচ্ছে সম্মান।
বিজ্ঞানীরা বলছেন ‘লাইট গেটেড আয়ন চ্যানেল’ আসলে এক ধরণের প্রোটিন। ছোট দরজার মতো কাজ করে এই প্রোটিন। থাকে মস্তিষ্ক কোষের আবরণী পর্দায়। আলোকরশ্মি ঠিক করে এই দরজা খুলবে কিনা। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘের আলো পড়লে এই প্রোটিন আকার বদলে নেয়। ফলে দরজা যায় খুলে। তখন আয়ন প্রবাহ স্রোতের মতো ঢুকতে পারে মস্তিষ্কের কোষে। 
বিজ্ঞানীরা বলছেন, অবসাদ থেকে উদ্বেগ বা শিজেফ্রিনিয়া, অ্যালঝেইমার বা পারকিনসনস রোগের চিকিৎসায় এই গবেষণা সম্ভাবনাময়।

Comments :0

Login to leave a comment