রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন ঘিরে ভোট লুটের অভিযোগ তীব্র। মঙ্গলবার ভোট চলছে রেজিনগর এবং নন্দীগ্রাম কেন্দ্রে। বেলা যতো বাড়ছে লুটের অভিযোগ তত তীব্র হচ্ছে।
নন্দীগ্রামে ২৮ নম্বর বুথে ভিম কাটা প্রাথমিক বিদ্যালয় ভোট লুটের অভিযোগ তুলছেন নাগরিকরা।
রেজিনগরে একাধিক এলাকায় পুলিশ প্রশাসনের মধ্যে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন ভোটদাতারা। তাঁদের অভিযোগ প্রকৃত ভোটদানের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এদিকে আটক করা হয়েছে, আমজনতা উন্নয়ন পার্টির নেতা এবং নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে। বিধানসভা ভোটে নির্বাচিত হওয়ার পরে তিনি এই আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে।
এদিকে জানা গিয়েছে যে নন্দীগ্রাম বিধানসভার সরবেড়িয়া ২১২ নম্বর বুথের নির্বাচন এজেন্ট শেখ সাদ্দাম হোসেন আক্রান্ত। তিনি প্রাক্তন বিধায়ক এবং সিপিআই ইলিয়াস মহম্মদের পুত্র। আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
উপনির্বাচলে এই কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি।
Bye Election Rejinagar Nandigram
উপ নির্বাচনে দুই কেন্দ্রেই ব্যাপক কারচুপির অভিযোগ
×
Comments :0