Maldah Zilla Parishad

মালদহ জেলা পরিষদে বোর্ড গঠন আটকাতে আটক তিন

জেলা

মালদহ জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন ঘিরে নামানো হলো পুলিশ। 
তৃণমূল কংগ্রেসের এক অংশ এবং কংগ্রেস সদস্যরা একজোট হয়ে একটি জায়গায় আত্মগোপন করেছিলেন। 
মঙ্গলবার ভোরে তাঁরা মালদহ স্টেশনে নামতেই বোর্ড গঠন আটকাতে তিন সদস্যকে আটক করেছে পুলিশ। জেলা পরিষদে মোট সদস্য ৪৩। তৃণমূল ৩৪, কংগ্রেস ৫ ও বিজেপি ৪।এর মধ্যে তৃণমূলের ১৯ ও কংগ্রেসের ৫ জন সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনে। তবে আলোচনার আগেই দুজনে পদত্যাগ করলেও পরে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।
যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁরা তৃণমূলের একটি গোষ্ঠীর। মনে করা হচ্ছে এভাবে তিনজনকে আটকে রেখে বিজেপি সভাধিপতি হতে চাইছে তৃণমূলের আন্য অংশকে নিয়ে। এই অংশকে সহকারী সভাধিপতি পদ দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment