Moumita Maji

মহিলা ফুটবলার মৌমিতা মাঝিকে সংবর্ধনা

খেলা

জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলা। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয় অন্ধ্র প্রদেশের অনন্তপুরে। বাংলার মেয়েরা ফাইনালে মণিপুরকে টাই ব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দেয়। প্রতিযোগিতায় সাফল্য পায় কয়লাঞ্চলের মেয়ে মৌমিতা মাঝি। অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত অল ইন্ডিয়া অনুর্ধ ১৬ মহিলা ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে মণিপুরকে হারিয়ে দীর্ঘ ১৫ বছর পর চ্যাম্পিয়ন হয় বাংলা। আর সেই জয়ী দলের গর্বিত সদস্য কয়লাঞ্চলের মেয়ে মৌমিতা। সাফল্যের পর বাড়ি ফিরতেই রানিগঞ্জ স্টেশনে মৌমিতাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সিপিআই(এম) কাউন্সিলর নারান বাউরি এবং তার ফুটবল প্রশিক্ষক নিলু কোড়া। খুশির হাওয়া পরিবার থেকে গোটা জামুড়িয়া জুড়ে। সংসারের অভাব-অনটন ফুটবল থেকে বিচ্ছিন্ন করতে পারে নি এই আদিবাসী কন্যাকে।


ফাইনালে প্রতিপক্ষ মণিপুরকে নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই এক গোলে বাজিমাত করে বাংলা জয়ী হয়। এই সাফল্যের নেপথ্যে রয়েছে মিড ফিল্ডার মৌমিতার কঠোর পরিশ্রম, ঘাম ঝরানো অনুশীলন এবং নিলু কোড়ার প্রশিক্ষণ।

Comments :0

Login to leave a comment