Indranil Sen

ইন্দ্রনীল সেনের বাড়ি ইডি হানা

রাজ্য

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি "মোহর"এ কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় আধিকারিকদের অভিযান।
সিঙ্গুর বিধানসভার ছুটিপুরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি "মোহর"এ ঢোকে কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় আধিকারিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ ৩ গাড়ি কেন্দ্রীয় বাহিনী ও দু’গাড়ি ইডি আধিকারিকরা ওই বাগানবাড়িকে ঘিরে রাখে। দীর্ঘ সময় ধরে চলছে তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে প্রায় সাত-আট বছর আগে ফাঁকা জায়গা কিনে এই বাগানবাড়িটি তৈরি করেন তৎকালীন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন। বাগানবাড়ির নাম দেওয়া হয় মোহর।
স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় তার গাড়ির কনভয় এবং বহিরাগতরা এখানে যাতায়াত করতেন। মাসে দু তিনবার করে যাতায়াত করতেন। এবং তার সঙ্গে বেশ কিছু বহিরাগত লোকও যাতায়াত করতো।
এদিন সকালে ওই বাগানবাড়িতে কেন্দ্রীয় আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে। ঘটনাকে ঘিরে সিঙ্গুরের ছুটিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা শচীন বিশ্বাস বলেন, এর তদন্ত হওয়া উচিত। এত বড় একটা সম্পত্তি, বিল্ডিং, বাগানবাড়ি লোকজন নিয়েছে আনন্দ ফুর্তি করতেন। তাই এর তদন্ত হওয়ার দরকার আছে।
উল্লেখ্য মাস আর্টকে কেন্দ্র করে একটি দুর্নীতি সামনে এসেছে সেই তদন্তের অংশ হিসাবে এদিন সকাল থেকেই প্রাক্তন মন্ত্রীর কলকাতার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাসি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।

Comments :0

Login to leave a comment