ছাত্র বিক্ষোভের জেরে ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য হলো পাঞ্জাব পুলিশ। এফআইআর দায়েরের পাশাপাশি সাত সদস্যের বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে। পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ) ক্যাম্পাসে এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ চলছে রবিবার থেকে।
সোমবার, ২৮ সেপ্টেম্বর, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ফের উত্তেজনা দেখা দেয়। ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ছাত্রছাত্রীরা।
পাঞ্জাবের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় (এলপিইউ)-র ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনার জেরে রবিবার ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে সোমবার এলপিইউ তাদের মিড-টার্ম পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদিনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে এসএফআই'র একটি প্রতিনিধি দল। সব ছাত্রছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে এসএফআই।
বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, এলপিইউ তাদের মিড-টার্ম পরীক্ষা আপাতত স্থগিত রাখছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৮ সেপ্টেম্বর থেকে ১০ দিনের জন্য নিয়মিত ক্লাসও বন্ধ রেখেছে।
বিক্ষোভ চলাকালীন পুলিশের দমনপীড়নে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশের অভিযোগ, ছাত্রছাত্রীদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল না।
বিক্ষোভের পর পুলিশ জানিয়েছে যে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট্) গঠন করা হয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর সন্ধ্যায় পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। সোমবার পুলিশ আরও জানিয়েছে যে, পাঞ্জাবের ফাগওয়ারায় জাতীয় সড়ক-৪৪-এ যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
অপরদিকে, এসএফআই'র তরফে সর্বভারতীয় যুগ্ম সভাপতি শিল্পা সুরেন্দ্রন সহ স্থানীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষাথীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই দাবিও এদিন জানিয়েছে এসএফআই।
রবিবারের বিক্ষোভের পর আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পুলিশ কর্মকর্তা, প্রশাসন এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিস্থিতির জন্য ফের বহিরাগতদের দায়ী করেছে।
এদিন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ক্যাম্পাসটি নিরাপদ রয়েছে এবং পুনরায় স্বাভাবিক কাজকর্ম শুরু করা হয়েছে।
LPU Protest
ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ দায়ের পুলিশের, এলপিইউ-তে বিক্ষোভের জেরে স্থগিত পরীক্ষা, প্রতিনিধিদল এসএফআই'র
পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।
×
Comments :0