Temporary non-teaching staff protest

কলেজে ঢুকতে বাধা, গেটের সামনে বিক্ষোভ অস্থায়ী শিক্ষাকর্মীদের

জেলা

পিংলা কলেজে ১৬ জন অস্থায়ী শিক্ষা কর্মীকে কলেজে ঢুকতে বারণ করার মধ্য দিয়ে ছাঁটাইয়ের পদক্ষেপ শুরু করলো বিজেপি সরকার। এমন ঘটনার প্রতিকার চেয়ে কলেজ গেটে শিক্ষা কর্মীদের ঘেরাও অবস্থান বিক্ষোভ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
ভোটের আগে তিন হাজার আর ক্ষমতায় এসে চালিয়েছিল বুলডোজার, এমন ঘটনার সাক্ষী সারা রাজ্য। প্রতিশ্রুতি ছিলো অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা সহ ন্যায্যবেতন দেওয়ার। পরিবর্তে পুজোর ছুটি শেষ হতেই পিংলা কলেজে ৩১ জন অস্থায়ী শিক্ষাকর্মীর মধ্যে ১৬ জনকে কলেজে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করলো কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ। 
কারণ জিজ্ঞেস করলে কর্মীদের ফোনে বলা হয়, সরকারী নমিনী হিসাবে কলেজ পরিচালন কমিটির সভাপতি, পিংলার বিধায়ক স্বাগতা মান্নার নির্দেশ মতো তিনি পদক্ষেপ নিয়েছেন। এই স্বাগতা মান্না হলেন রাজ্যের মুখ্যমুন্ত্রীর স্নেহধন্য এবং তার জেলা পাঁশকুড়া থেকে এসে পিংলার বিধায়ক হন তিনি।  এই পদক্ষেপ ত নিয়ে কলেজের অধ্যাপক সহ সমস্ত স্তরের শিক্ষাকর্মীরা এদিন প্রতিবাদ জানান।  
সেইসঙ্গে, লিখিতভাবে অধ্যক্ষ কে জানান, পরিচালন কমিটি এখনো পূর্ণাঙ্গ গঠন করা হয়নি। কেবল অধ্যক্ষ সম্পাদক পদে এবং বিধায়ক সভাপতি পদে এমন ২ জন ব্যাক্তি কি করে এমন সিদ্ধান্ত নেন।
বিক্ষোভস্থল থেকে কৃষ্ণা মাইতি নামে এক  মাঝবয়সী বিধবা বলেন, আমার স্বামী পথ দূর্ঘটনায় মারা গেলে তার জায়গায় আমাকে অস্থায়ী পদে নিয়োগ করা হয়। আজ ১৪ বছর সেই কাজ করছি। বাড়িতে ২ নাবলক সন্তান রয়েছে। এক মেয়ে থ্যালাসিয়ামে আক্রান্ত। কাজটা কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। 
বিক্ষোভকারীদের অভিযোগ হঠাৎ করে এদিন সকালে হোয়াটস্যাপ বার্তায় কলেজ অধ্যক্ষ জানান, পরবর্তী নোটীশ না দেওয়া পর্যন্ত কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা যেন প্রবেশ না করে। কলেজ খোলার দিন সাতসকালে কেন এমন বার্তা তা নিয়ে শোরগোলশুরু হয়। যথারীতি এমন ১৬ জন অস্থায়ী শিক্ষা কর্মী গিয়ে পৌঁছালে কলেজ গেটে তাদের বাধা দেওয়া হয়। দেখা যায় কলেজ গেট সহ ক্যাম্পাস গেরুয়া পতাকায় মোড়া।  কলেজ অধ্যক্ষ সুকুমার চন্দের সাথে তার দপ্তরে দেখা করতে চাইলেও বাধা দেওয়া হয়।  পিংলা থানা মহাবিদ্যালয় কলেজে গেটে ঘটনার প্রতিকার চেয়ে  অবস্থান বিক্ষোভ শুরু করে ১৬ জন কর্মী।
শেষ পর্যন্ত কলেজ গেটে অবস্থান বিক্ষোভ সহ কলেজের অধ্যাপক ও স্টাফ দের প্রতিবাদে অধ্যক্ষ সুকুমার চন্দ বলেন, কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক যতক্ষণ না কিছু বলছেন তিনি কিছুই করতে পারবেন না। এরপর এমন কর্মীদের কলেজে উপস্থিতির সাদা কাগজে হাজিরা নিয়ে নেন তিনি। কলেজ গেটে অবস্থান বিক্ষোভ চলাকালীন  সেখ সাইফুল নামে এক অস্থায়ী কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসা চলছে পিংলা ব্লক হাসপাতালে। 

Comments :0

Login to leave a comment