নতুনপাতা
পার্বণ ১৪৩৩
জানা অজানা
জটায়ু : তপন কুমার বৈরাগ্য
১৩ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
কিছু কিছু চরিত্র নাট্যকার,ঔপন্যাসিক বা লেখক কবিরা সৃষ্টি করে থাকেন।যে চরিত্রগুলো কালজয়ী হয়ে থাকে। এইরকম কিছু চরিত্র রবীন্দ্রনাথের ছুটি গল্পে ফটিক।
শরৎচন্দ্রের সৃষ্ট শ্রীকান্ত।তেমনি কালজয়ী পরিচালক,নাট্যকার, লেখক সত্যজিৎ রায় সৃষ্ট জটায়ু।যার আসল নাম লালমোহন গাঙ্গুলী।বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়ের গোয়েন্দা সিরিজ ফেলুদার অন্যতম কমিক্স চরিত্র এই জটায়ু।শিশু কিশোরদের প্রিয় চরিত্র।জটায়ুর হৃদয় হাস্যরসে পরিপূর্ণ। অফুরন্ত হাসির জোয়ার খুঁজে পেয়েছি জটায়ুর মাঝে।
এমন চরিত্র গোয়েন্দা সিরিজে সত্যিই বিরল।সোনারকেল্লা গল্পে তার সাথে ফেলুদার পরিচয় হয়।সত্যজিৎ রায় অনেক চিন্তাভাবনা করে এমন এক চরিত্র সৃষ্টি করেছেন।জটায়ু
চরিত্রে বেশ কিছু স্বনামধন্য অভিনেতারা অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সন্তোষ দত্ত, বিভু ভট্টাচার্য, রবি ঘোষ, অভিজিৎ গুহ।এদের মধ্যে জটায়ু চরিত্রে সন্তোষ দত্তকেই আমরা বেশি করে মনে রেখেছি।সন্তোষ দত্ত ২রা ডিসেম্বর কলকাতায় জন্ম গ্রহণ করেন।৮ই ফেব্রয়ারী ১৯৮৮ খ্রিস্টাব্দে মারা যান।তিনি সত্যজিৎ রায়ের সোনারকেল্লা ও জয়বাবা ফেলুনাথে জটায়ুর ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন।গোসাইপুর সরগরম ছবিতে জটায়ু চরিত্রে অভিনয় করে রবি ঘোষ সকলের প্রশংসা কুড়িয়েছেন। ১৯৯৬খ্রিস্টাব্দে রবি ঘোষ জনপ্রিয় বাংলা টি ভি সিরিজ ফেলুদা--৩০, জটায়ু চরিত্রে দুটি পর্বে অভিনয় করে আরো খ্যাতি অর্জন করেন।রবি ঘোষ জন্মগ্রহণ করেন কলকাতায় ২৪নভেম্বর ১৯৩১খ্রিস্টাব্দে।মারা যান ৪ঠা ফেব্রয়ারি ১৯৯৭খ্রিস্টাব্দে। বিভু ভট্টাচার্য্য ঝরিয়ায় ১৭ই সেপ্টেম্বর ১৯৪৪খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে ২২শে সেপ্টেম্বর ২০১১খ্রিস্টাব্দে মারা যান।১৯৯৮খ্রিস্টাব্দে সন্দীপ রায় পরিচালিত টেলিসিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয় করে দারুণ খ্যাতি লাভ করেন। অভিজিৎ গুহ ১৯৬৫খ্রিস্টাব্দের ১২ইনভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।তিনি হলেন চলচ্চিত্র পরিচালক,অভিনেতা এবং লেখক।২০২২খ্রিস্টাব্দে তিনি সন্দীপ রায়ের হত্যাপুরী ছবিতে জটায়ুর ভূমিকায় অভিনয় করেন।১৯২৪খ্রিস্টাব্দে নয়ন রহস্যে জটায়ুর ভূমিকায় অভিনয় করে খ্যাতির শিখরে উঠেছেন।জটায়ু চরিত্র ফুরিয়ে যাবার নয়।আগামীদিনে
জটায়ু চরিত্রে আরো কতো অভিনেতা অভিনয় করে নিজেদের কৃতিত্ব বজায় রাখবেন।
Comments :0