মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যআঙিনা
বাঁকুড়ার ‘রাঢ় নবচেতনা’ : অমল কর
১২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
বাঁকুড়া জেলার প্রতিনিধিত্বকারী একটি
সাহিত্য পত্রিকা ‘রাঢ় নবচেতনা’ লিটলম্যাগের দুনিয়ায় হ্রস্ব বা কৃশ পত্রিকা
যেমন, শাল-সেগুনের মতো গোটাকয়েক
পত্রিকাও নানা বৈচিত্র্য নিয়ে নিয়মিত
প্রকাশিত হচ্ছে নিজস্ব বৈভব নিয়ে।
বাঁকুড়া জেলা থেকে চিত্রশিল্পী সোমসুন্দর
বিশ্বাসের প্রচ্ছদে অতনু চট্টোপাধ্যায় সম্পাদিত
রাঢ় নবচেতনা পত্রিকার ১৪৩৩ বঙ্গাব্দের
২৭ তম বর্ষে শারদ সংখ্যাটি এ-৪ সাইজের
৪৪ ফর্মার (৩৫৪ পৃষ্ঠা)।
পত্রিকাটি সাজানো হয়েছে ৪৩ টি চিত্তাকর্ষক
প্রবন্ধ-নিবন্ধ, ৪৯ জন কবির কবিতায়, ৩৫ টি ছোটোগল্প দিয়ে। সঙ্গে রয়েছে ২টি নাটক, ২ টি রম্যরচনা,১ টি আমেরিকা ভ্রমণকাহিনি এবং ৪ টি গ্ৰন্থ সমালোচনা।
প্রবন্ধে আলোচনা হয়েছে বিভিন্ন গবেষণাধর্মী
রাঢ় বাংলার অনেক কথিত ও অজানা মুক্তো
দিয়ে। রামকুমার মুখোপাধ্যায় ( পৃথিবীর বৃহত্তম নদীকেন্দ্রিক অসমের বৈষ্ণব সংস্কৃতি আর জনজাতির জীবনবৈচিত্র্য নিয়ে লেখা মাজুলি
দ্বীপ), (মাইকেল মধুসূদন দত্তের জীবনের অস্থিরতা নিয়ে) ভাস্কর বাগচীর প্রবন্ধ, অরবিন্দ চট্টোপাধ্যায়ের
কমলে কামিনী মূর্তি ও মন্দির নিয়ে আলোচনা,
ধর্মমঙ্গল নিয়ে তপন মল্লিক চৌধুরীর সারগর্ভ
রচনা, সুদীপ্ত পোড়েলের সামন্তভূম ও চন্ডীদাস
বিষয়ক তথ্যবহুল লেখা, রামপ্রসাদ বিশ্বাসের বন্দেমাতরম্ ধ্বনির উৎস সন্ধান ইত্যাদি পত্রিকার সম্পদ।
বিপ্লব গঙ্গোপাধ্যায় প্রমুখের বেশকয়েকটি গল্প
ভিন্ন স্বাদের এবং সুখপাঠ্য।
আকর্ষক কবিতায় রয়েছেন মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, অমিয়কুমার সেনগুপ্ত, অপর্ণা দেওঘরিয়া, মৈথিলী, ভবানীশংকর চক্রবর্তী,
লোপামুদ্রা ভট্টাচার্য প্রমুখের কবিতা উত্তরিত।
বিজ্ঞাপন বিহীন ঢাউস এই সংখ্যাটি ঈর্ষণীয়। বানানবিভ্রম ও ডিটিপি-র কাজে যতিচিহ্ন
ব্যবহার আরও উন্নতির দাবি করে।
রাঢ় নবচেতনা
সম্পাদক: অতনু চট্টোপাধ্যায়
Comments :0