UNION BUDGET 2026

আম জনমতার জন্য কিছু নেই বাজেটে বলছেন অমরা রাম, নীলৎপল বসু

জাতীয়

মোদি সরকারের এই বাজেট কর্পোরেটদের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু নেই। বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য নীলৎপল বসু এবং অমরা রাম।
নীলৎপল বসু বলেন, ‘বাজেটে যাবতীয় যা ছাড় তার প্রধান অভিমুখ হচ্ছে কর্পোরেটদের সুযোগ দেওয়া। এমনিতেই সরকারের টাকা নেই সবটাই ফানুস ওড়ানোর মতো চলছে। বাজেটের আগেই আইএমএফ বা বিশ্ব ব্যাঙ্ক সেই বাস্তবতাই ফাঁস করেছে। যত টুকু টাকা আছে সেটাও কর্পোরেটের পিছনে খরচ করা হচ্ছে ফলে জনতার জন্য সরকারের ব্যায় বাড়বে কি করে।’ 
উল্লেখ্য এবারের বাজেটে মোট সরকারি ব্যায় ৫৩.৫ লক্ষ কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে। গতবারের বাজেটে ৫০.৬৫ লক্ষ  কোটি টাকা ব্যায়ের লক্ষ্য জানানো হয়েছিল ফলে গতবারের তুলনায় ১০ শতাংশের কম ব্যয় বৃদ্ধির অনুমান করা হয়েছে।
তিনি বলেছেন, এবারের সরকারের কাছে সব থেকে বড় যেই দুটি বিষয় মোকাবিলা করার ছিল তা হলো চরম বৈষম্য এবং বেকারি রোধ করা। সেই লক্ষ্যে সরকারি ব্যয় বরাদ্দে গুরুত্বপূর্ণ বৃদ্ধি করার দরকার ছিল। কিন্তু সেই মতো করার জায়গায় নেই সরকার। প্রাথমিক ভাবে এটুকু স্পষ্ট।
লোকসভায় সিপিআই(এম) এর দলনেতা এবং পলিটব্যুরো সদস্য অমরা রাম বলেন, ‘আম জনতার জন্য বাজেটে কিছু নেই। মোদি জমানার রীতি মেনে এবারের বাজেটও বড় বড় কোম্পানিদের দিকে তাকিয়েই করা হয়েছে। কৃষকরা চরম সঙ্কটে রয়েছেন, স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী খরচের দেড় গুন ফসলের দাম পাওয়ার কথা ছিল মোদি সরকারি প্রতিশ্রুতি দিলেও সেই কাজ হয়নি। তারপরে আনা হয়েছে বীজ বিল, বিদ্যুৎ বিল। কৃষকের জন্য কৃষির জন্য নিজের দায়িত্বের জায়গা থেকে সড়ে যাচ্ছে সরকার। আম জনতা সঙ্কটে আছেন মূল্যবৃদ্ধি নিয়েও অথচ অর্থমন্ত্রী বলছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। ঠিক একই ভাবে শ্রমিকদের জন্যও কিছু নেই বাজেটে।’

Comments :0

Login to leave a comment