ভাইফোঁটার দিন অর্থাৎ বুধবার বিকালে মালদহের আদিবাসী অধ্যুষিত ব্লক হবিবপুরের বিস্তীর্ণ এলাকায় প্রবল শিলাবৃষ্টি হয়। তারফলে, তছনছ হয় ফসল থেকে শুরু করে বাড়ির টিনের চাল। প্রথমে ব্লকের বৈদ্যপুর ও জাজইল ও আকতৈল অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই এলাকায় বড় বড় শিল পড়তে শুরু করে। এরফলে রাস্তাঘাট, জমি মুহূর্তে সাদা চাদরে ঢেকে যায়। যা নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে দেখা যায় এই ব্যাপক শিলাবৃষ্টিতে প্রচুর বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায়। বাড়িগুলিতে বসবাসকারীরা সমস্যায় পড়ছেন। শুধু তাই নয়, ধান চাষও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে চলেছে। অনেক জমিতে ধান কেটে মজুত করে রাখা হয়েছিল তাও ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন। ফলে, ধান কেটে ঘরে তোলার মুখে এই শিলাবৃষ্টি কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একদিকে ধানের ক্ষতি, অন্যদিকে বাড়ির ক্ষতি সামলাতে তারা সরকারি সহায়তার দিকে তাঁকিয়ে।
Hailstorm in Malda
মালদহে শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতির আশঙ্কা ধান চাষিদের
×
Comments :0