আচমকা শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতি হয়েছে বাড়িঘরের। ক্ষতি হয়েছে মাঠের ধান, সবজিরও। ক্ষতিগ্রস্ত কৃষক সহ সমস্যায় পড়া মানুষের ক্ষতিপূরণের দাবিতে মালদহের হবিবপুরে বিডিও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা।
গত বুধবার, ১১ নভেম্বর, ভাইফোঁটার দিন বিকালে হঠাৎই হবিবপুর ব্লকের বৈদ্যপুর, জাজইল ও কানতুর্কা, আকতৈল এলাকার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি ও ঝড়ের তান্ডবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকাবাসী। শিলাবৃষ্টি ও ঝড়ের তান্ডবে যেমন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি মাঠে থাকা পাকা ধান সহ সবজি চাষেও মানুষের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে শুক্রবার সারা ভারত কৃষক সভার হবিবপুর লোকাল কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক ও মানুষের স্বার্থে ৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় বিডিও-র কাছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি প্রতিনিধি দল পাঠিয়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার দাবি জানানো হয়েছে। কৃষক সভার দাবি, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষক সহ যুক্ত সকলের তালিকা তৈরি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ ও ঋণগ্রস্ত কৃষকদের সব রকম আর্থিক সহায়তা প্রদান করতে হবে। ঋণগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মকুব, আগামী মরশুমে চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে প্রদান এবং ভাগ চাষি ও চুক্তিবদ্ধ চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।
এদিন এই স্মারকলিপি প্রদান কর্মসূচীতে নেতৃত্ব দেন কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, ব্লক সভাপতি সুনীল বর্মন সহ ব্লকের নেতা কর্মীরা।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রণব চৌধুরীও।
Habibpur Maldah Hailstorm AIKS
শিলাবৃষ্টিতে ক্ষতি চাষের, হবিবপুরে বিডিও দপ্তরে ক্ষতিপূরণের দাবি কৃষক সভার
মালদহের হবিবপুরে বিডিও দপ্তরে কৃষক সভা নেতৃবৃন্দ।
×
Comments :0