শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে গজলডোবা তিস্তা ব্যারেজ সংলগ্ন মান্দাদারি এলাকার তিস্তা চরের আলুচাষিরা। একদিন আগের শিলাবৃষ্টিতে জমিতে সদ্য বোনা আলুর অঙ্কুর নষ্ট হয়ে গিয়েছে। ফলে শত শত বিঘা জমিতে আলুর গাছ মাটি থেকে বের হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, টাকিমারি এলাকার তিস্তা চরে প্রতি বছরই আগাম আলু চাষ শুরু করেন কৃষকরা যার চলতি নাম বালিয়া আলু। এবারও সময়ের আগেই আলু বীজ রোপণ করেছিলেন তাঁরা। বীজ রোপণের পর জমিতে অঙ্কুরোদগমও শুরু হয়েছিল। কিন্তু আচমকা শিলাবৃষ্টিতে সেই অঙ্কুর ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যত মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে আলুর চারা। কৃষকদের আশঙ্কা, এই পরিস্থিতিতে জমি থেকে আর ভালো ফলন পাওয়া সম্ভব হবে না।
আলুচাষিদের কথায়, একদিনের শিলাবৃষ্টিতে তাঁদের কয়েক মাসের পরিশ্রম ও চাষের খরচ কার্যত জলে চলে গিয়েছে। কীভাবে এই ক্ষতি সামাল দেবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন রাজগঞ্জের তিস্তাপারের মান্দাদারি এলাকার আলুচাষিরা।
Potato Growers Teesta Hailstorm
শিলাবৃষ্টিতে নষ্ট আলুর অঙ্কুর, মাথায় হাত তিস্তা চরের কৃষকদের
×
Comments :0