মুক্তধারা
পার্বণ ১৪৩৩
কবিতা : অচেনা পথ ধরে
জাহাঙ্গীর মিদ্দে
১৩ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
চেনা জায়গার বাইরে অচেনা কোথাও
চলে যেতে ইচ্ছে করে মেঘলা দিনে।
রোদ নেই বৃষ্টি নেই মেঘ আছে,
ছায়া ছায়া পথ আছে।
পথের উপর পথ মাড়িয়ে কোথাও
পা বাড়াতে ইচ্ছে করে।
ঘরে থাকলে বাহির টানে বাহিরে থাকলে ঘর,
মেঘলা দিন এক অর্থে নস্টালজিক দিন,
অদ্ভুত ভালো লাগার বিশেষ দিন।
নিরব দুপুরে অথবা শান্ত বিকেলে ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে, কোথাও চলে যেতে।
চেনা পথের ওপর দিয়ে অচেনা পথ ধরে।
Comments :0