কালী পূজার পর প্রতিমা ভাসান চলাকালীন ইঞ্জিন ভ্যানে রাখা জেনারেটরের পাখায় মাথার চুল জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল এক একাদশ শ্রেণির স্কুলছাত্রীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা বাপুজি নগর এলাকার। ওই স্কুল ছাত্রীর নাম দিয়া সরকার(১৮)। সে বাবুজি নগর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। মৃতার কাকা সরজিৎ সরকার সংবাদ মাধ্যমকে জানান, ছোটবেলা থেকেই দিয়ার মাথার চুল লম্বা। বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে গানের তালে নাচতে নাচতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জেনারেটরের ওপর পড়ে যায়। লম্বা চুল জেনারেটরে জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেশিনটি বন্ধ হয়ে জাব। কিন্তু সম্পূর্ণ চুল জেনারেটরে জড়িয়ে যাওয়ায় সে মাথায় গুরুতর আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে শুক্রবার বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির কালীপুজোর ভাষণ ছিল। প্রতিবছরই ওই বারোয়ারি তরফে কালীপুজো করা হয়। রাতে গড়িয়াপোতা ঘাটে বিসর্জন দিয়ে ফিরছিল। ঠিক তখনই আচমকা জেনারেটর ভেতরে ছাত্রীর চুল ঢুকে যায়। এরপর সজোরে জেনেরেটারের সঙ্গে মাথায় আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে ওই স্কুল ছাত্রী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তাহেরপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। সেখানেই শনিবার ওই স্কুল ছাত্রীর ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভাসানে ব্যবহার করা সমস্ত গাড়ি এবং ওই ইঞ্জিন ভ্যান আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
Student dies
কালী পূজার ভাসানে গিয়ে জেনারেটরে চুল আটকে ছাত্রীর মৃত্যু
×
Comments :0