নারায়ণগড়ের মকরামপুরে রেল দুর্ঘটনা!মালগাড়ির বগি বিচ্ছিন্ন হয়ে উল্টে পড়লো লাইনে। মিনিট তিনেক আগে বিপরীত দিক থেকে এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পরই রেল লাইনের উপর কয়লা বোঝাই মাল গাড়ির দুটি ওয়াগন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টে পড়ে। বিকট শব্দে এলকা কেঁপে ওঠে। এমন ঘটনা দক্ষিনপূর্ব শাখার খড়্গপুর ডিভিশনের নারায়ণগড়ের মকরামপুরের ১১ নম্বর রেলগেট সংলগ্ন চক মকরামপুর এলাকায়।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল কয়লাবোঝাই মালগাড়িটি। সেই সময় নারায়ণগড়ের মকরামপুরের চক মকরামপুর এলাকায় মালগাড়িটির দুটি বগি লাইনচ্যুত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার জেরে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে দক্ষিন ভারত গামী ঐ লাইনের একাধিক ট্রেন। কোনও প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট করেননি রেল প্রসাশন।
Comments :0