Migrant Worker Dies

বেঙ্গালুরুতে মৃত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের

জেলা

পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু বেঙ্গালুরুতে। শীঘ্রই বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ফেরা হল না। পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিলে আরও এক পরিযায়ী শ্রমিকের নাম যুক্ত হল। মৃত শ্রমিকের নাম প্রসন্ন কুমার(৩৯)। পুরুলিয়ার কোটশিলা থানার চেক্যা গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তিনি বেঙ্গালুরুতে এক বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির চালকের কাজ করতেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি শেষবার পরিবারের সঙ্গে মোবাইলে কথা হয়েছিল ওই যুবকের। তখন তিনি জানিয়েছিলেন শীঘ্রই বাড়ি ফিরে আসবেন।  পরদিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি পরিবারের লোকজন আবার ফোন করলে তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। অপর একজন অপরিচিত ব্যক্তি সেই মোবাইলে জানায় প্রসন্ন কুমার মারা গিয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় । কিভাবে এই মৃত্যুর ঘটনা তাঁর তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং দুই ছেলে।  একজন এবছর মাধ্যমিক দিয়েছে। আরেকজন নবম শ্রেণিতে পড়ে। সংসারের হাল ধরতে, ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে রুজির টানে ভিনরাজ্যে গিয়ে আর ফেরা হলো না প্রসন্ন কুমারের। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী। 

Comments :0

Login to leave a comment