পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দুই শাবক সহ তিনটি হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তড়া গ্রামে একটি চাষের জমিতে। সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়ারা একসঙ্গে তিনটি হাতির মৃতদেহ দেখতে পান। তিনটি হাতির একসঙ্গে মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। বনদপ্তরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা। মা হাতির দেহের সঙ্গে পড়ে ছিল তার দুই শাবকের দেহ। প্রাথমিক ভাবে বনদপ্তরের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়েছে। যদিও কী কারণে হাতিগুলির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
বন দপ্তরের অনুমানের সঙ্গে একমত স্থানীয় গ্রামবাসীদের। তাদের দাবি হাতিগুলির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে। কারণ হাতির দলটি গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। সেখানে চাষের জমিতে জল দেওয়ার জন্য একটি বিদ্যুৎচালিত পাম্প বসানো ছিল। ওই পাম্পের বিদ্যুতের তার জমির উপর দিয়ে গিয়েছিল। হয়তো সেই তারের সংস্পর্শে এসেই মা হাতি ও তার দুই শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তিনটি হাতির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান বন দপ্তরের আধিকারিরা।
Elephants Dead
৩টি হাতির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য শালবনিতে
ছবি প্রতীকী।
×
Comments :0