Madhura Kar Powerlifting

আন্তর্জাতিক পাওয়ার লিফটিংয়ে সোনা জলপাইগুড়ির মধুরার

খেলা

বিশ্ব পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে মধুরা কর।

আন্তর্জাতিক পাওয়ার লিফটিং মঞ্চে ফের সাফল্য জলপাইগুড়ির কৃতী কন্যা মধুরা করের। দক্ষিণ আফ্রিকার সানসিটিতে বিশ্ব পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনার পদক জিতল দ্বাদশের এই ছাত্রী। 
শহরের ৩ নম্বর ঘুমটি এলাকায় বাড়ি মধুরাদের। খুশি পরিবার, প্রশিক্ষক থেকে শুরু করে এলাকার ক্রীড়াপ্রেমীরা।
এর আগে চলতি বছর চিনে এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপেও ভারতের প্রতিনিধিত্ব করে মধুরা। সেখানে রুপো জেতে। এবার বিশ্ব স্তরের প্রতিযোগিতায় সোনা জিতে ফের সফল। 
জাতীয় স্তরেও মধুরার সাফল্য উল্লেখযোগ্য। ২০২৪ সালে রাজস্থানে ন্যাশনাল পাওয়ার লিফটিংয়ে চ্যাম্পিয়ন হহয় মধুরা। ২০২৫ সালে মহারাষ্ট্রে জাতীয় প্রতিযোগিতাতেও শিরোপা ধরে রাখেন। চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে।

Comments :0

Login to leave a comment