আট বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। শনিবার বারাসাত স্টেডিয়ামে মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে লিগ জিতলো সবুজ মেরুন। এদিন বাগানের হয়ে গোল করেন সাহাল আব্দুল সামাদ, সায়ন ব্যানার্জিরা।
শনিবার ছিল খেতাব নির্ধারণের ম্যাচ। একসঙ্গে পাঁচ ক্লাব লিগ জয়ের দৌড়ে ছিল। শেষ কবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, মনে করা যাচ্ছে না। তিন মাঠে তিনটি ম্যাচ। একই সময়ে। বারাসত স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান-মহামেডান। ইস্টবেঙ্গল মাঠে লাল হলুদের সামনে কোল ইন্ডিয়া। অন্যদিকে, ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের বিপক্ষে ইউনাইটেড স্পোর্টস।
সবচেয়ে সহজ অঙ্ক ছিল সবুজ মেরুন-মহামেডানের। যে দল জিতবে, তারাই চ্যাম্পিয়ন। এবার যদি এই ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে লিগ জয়ের দরজা খুলে যাবে বাকি দলগুলোর সামনে। তখন, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ভবানীপুর জিতলে চ্যাম্পিয়ন হয়ে যেতো। এবার দু’টি ম্যাচই যদি ড্র হয়, এইক্ষেত্রে ইস্টবেঙ্গল-ইউনাইটেডের সামনে লিগ ওপেন হয়ে যাবে। কিন্তু কমপক্ষে পাঁচ গোলের ব্যবধানে ম্যাচটা জিততে হবে দুই দলকে।
শেষবার আট বছর আগে লিগ জিতেছিল সবুজ মেরুন। তখন বাগানের কোচ ছিলেন শঙ্করলাল চক্রবর্তী।
আইএসএল, ডুরান্ড, আইএফএ শিল্ড জিতলেও, কয়েকবছর ধরে কলকাতা লিগকে গুরুত্ব না দেওয়ায় ঘরোয়া লিগ অধরা ছিল বাগানের। সেই খরা কাটলো শনিবার।
Mohun Bagan
কলকাতা লিগ চ্যাম্পিয়ান মোহনবাগান
×
Comments :0