ফের রান্না করা গরম খাবারে পোকা পাওয়া গেল সিমলাপাল পশ্চিম মুসলিম পাড়ার ২নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শনিবার সকালে শিশু ও মায়েদের পুষ্টির জন্য এই খেচুরি খাবারে পোকা কিলবিল করছে দেখে এলাকার মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু ঘটনা হল এই পোকা পড়ার ব্যাপারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কিছুই করার নেই। সেটা এলাকার মানুষজনও ভালভাবেই জানেন। এলাকার মানুষজন জানান, এটি নতুন কিছু ঘটনা নয়, এর আগেও বেশ কয়েকবার খাবারের মধ্যে পোকা পড়েছিল। বিষয়টি স্বীকার করে নিয়ে এই কেন্দ্রের কর্মী চিন্ময়ী কর্মকার ও সহায়িকা দীপালী পাঠক জানান‘‘ আমাদের এই কেন্দ্রের পরিকাঠামোর ভয়ানক অভাব, খুবই কষ্ট করে আমরা কেন্দ্র চালাই’’ তাঁরা জানান, রান্নাঘর পুরো অন্ধকার, মোবাইলের আলোতে আমাদের কাজ করতে হয়। আলোর কোন ব্যবস্থা নেই। নেই কোন জানালা। চারদিকে ঝোপঝাড়, আর পাশেই নদীর ধার খুবই বিপদজনক অবস্থায় আমরা মা শিশুকে দেখার ব্যবস্থা করছি। সেটা এই এলাকার মানুষও জানেন। কর্মী চিন্ময়ী কর্মকার জানান, বারে বারে পঞ্চায়েতকে আমরা এই অবস্থার কথা জানিয়েছি। কিছুই হয়নি সুরাহা। একবার তো খাবারে আরশোলা পর্যন্ত পড়ে যায়। কি করব আমরা? এলাকার পঞ্চায়েত যদি কোন গুরুত্ব না দেয়। এদিন এলাকার মানুষজন জানান, শিশুদের স্বার্থে অবিলম্বে রান্নাঘরটি সংস্কার করতেই হবে, ব্যবস্থা করতে হবে আলোরও। না হলে বারে বারে এই ঘটনা ঘটবে।
Simlapal Anganwadi Centre
সিমলাপালের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে পোকা
×
Comments :0